for Add

শিরোপাটা ঘরেই রাখতে চায় কিংস

ফেডারেশন কাপের শিরোপাটা ঘরেই রেখে দিতে চায় ঘরোয়া ফুটবলের অন্যতম বিগ বাজেটের দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শিরোপা অক্ষুন্ন রাখতে হলে ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারাতে হবে। এ জয়ের মিশনকে সামনে রেখেই মাঠে নামার অপেক্ষায় কিংস।

আগামীকাল ১০ জানুয়ারি কিংস-সাইফ লড়াই। বিকেল চারটায় খেলা শুরু হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ওয়ালটন ফেডারেশন কাপের এ ফাইনাল ম্যাচটি টি-স্পোর্টিস সরাসরি সম্প্রচার করবে।

প্রথমবারের মতো ফাইনালে উঠা সাইফকে পাচ্ছে টানা তিনবারের ফাইনালে খেলা কিংস। কাগজ-কলমে এগিয়ে থাকা কিংস এ ম্যাচে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবার পাশাপাশি এএফসি কাপে অংশগ্রহণটাও কনফার্ম করতে চাইছে। তবে সাইফ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিংসের সাথে জিততে না পারলেও ফেডারেশন কাপ জয় করতে মরিয়া তারা।

পারফরম্যান্সের বিবেচনায় শক্তিশালী কিংসকে হারানো সত্যিই কঠিন। তবে গোলের খেলা ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়। সেক্ষেত্রে নাটকীয় কিছু ঘটে গেলেও অবাক হবার কিছু নেই। সাইফ তার সর্বোচ্চটা দিয়েই জয়ের চেষ্টা করবে।

তবে কিংস কোচ অস্কার ব্রুজেন ট্রফি জয়ে দারুণ আত্মবিশ্বাসী। টিম ওয়ার্কের কারণেই সেই আত্মবিশ্বাসটা জন্মেছে। তিনি বলেন, লক্ষ্য একটাই। ম্যাচ জিততে হবে। চ্যাম্পিয়ন হতে হবে। জয় ছাড়া কিছুই ভাবছি না। জয়ের জন্যই কিংস মাঠে নামবে।

অস্কার ব্রুজেন বলেন, কিংস সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। আমরা প্রত্যাশার সেই জায়গাটিার খুবই কাছাকাছি চলে এসেছি। একটি জয়ই আমাদের দরকার। সেই কাঙ্খিত জয় তুলে নিতে ছেলেরা মুখিয়ে আছে।

প্রতিপক্ষ সাইফ সর্ম্পকে অস্কার জানান, ওদের কোচ অত্যন্ত কৌশলী। দলটি তারুণ্যনির্ভর ও গুছিয়ে খেলতে পারে। মাঠের পারফরম্যান্সই আসল। কাজেই ওরা চাইবে ম্যাচ জিততে। আমরাও চাইব জিততে। কাজেই দারুণ একটি উপভোগ্য ম্যাচ হবে।

জয়ের জন্য কিংসের মূল ভরসা চার অতিথি খেলোয়াড়। অর্থাৎ ব্রাজিলিয়ান জনাথান ফার্নান্দেস ও রবসন ডা সিলভা আর আর্জেন্টাইন রাউল বেচাররা। তাদের সাথে রয়েছেন ইরানী খালেদ শাফি। বিশেষ করে তিন লাতিন ফুটবলারের উপরই কিংসের সাফল্য অনেকাংশেই নির্ভর করছে। এছাড়া স্থানীয় অভিজ্ঞদের মধ্যে তপু বর্মন, মাশুক মিয়া জনি, মতিন মিয়ারা তো রয়েছেন। কাজেই সবদিক থেকেই কিংসই আজ ফেবারিট।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add