for Add

যেভাবে ফাইনালে কিংস-সাইফ

ওয়ালটন ফেডারেশন কাপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড মোকাবিলা করবে। আগামীকাল ১০ জানুয়ারি দল দু’টি শিরোপা লড়াইয়ে অবর্তীণ হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। টি-স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

শিরোপা লড়াইয়ে কিংস টানা তৃতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনাল খেলতে যাচ্ছে। কিন্তু সাইফ এবারই প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে উঠে এসেছে। এর আগে দলটি কখনোই কোয়ার্টার ফাইনালের বাধা পেরুতে পারেনি।

কাগজ-কলমে শক্তির বিচারে কিংসই এগিয়ে রয়েছে। তবে সেরাটা দিয়েই সাইফ প্রতিপক্ষকে মোকাবিলা করার চেষ্টা করবে।

ফেডারেশন কাপে কিংস-সাইফ এখনো অপরাজিত রয়েছে। গ্রুপপর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে শিরোপা প্রত্যাশী এ দল দু’টি যোগ্যতার মাপকাঠিতেই ফাইনালে উঠে এসেছে। প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের বিপক্ষে তারা সেরা নৈপূণ্য দেখিয়েই এ পর্যন্ত এসেছে। ফাইনালে শেষ হাসি কে হাসে সেটাই দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিংস শিরোপা অক্ষুন্ন রেখে ফেডারেশন কাপের আরো একটি ট্রফি ঘরে উঠানোর স্বপ্ন দেখছে। অপরদিকে সাইফ তিনবার ফেডারেশন কাপ খেলে দু’বারই কোয়ার্টার ফাইনালে এসে থেমে গিয়েছিল। এবার কোয়ার্টার ফাইনাল তো বটেই সেই সাথে সেমিফাইনালের বাধা পেরিয়ে সোজা ফাইনালমঞ্চে উঠে এসেছে। সাইফের সামনে এখন নতুন ইতিহাস গড়ার হাতছানি দিচ্ছে।

এবার এক নজরে দেখে নেয়া যাক যেভাবে কিংস-সাইফ ফাইনালে উঠে এসেছে

বসুন্ধরা কিংস :
‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস গ্রুপপর্বের প্রথম ম্যাচে ৩-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে এবং দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে পরাজিত করে। এর পর কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে তারা ৩-১ গোলে ১১ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে আসে।

সাইফ স্পোর্টিং :
‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড গ্রুপপর্বে চার দলের লড়াইয়ে শতভাগ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে, দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে এবং গ্রুপ পর্বেরতৃতীয় তথা শেষ ম্যাচে ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে। এর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়ার্টার ফাইনালে ২(৭) – ২(৬) গোলে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে পরাজিত করে শেষ চারে উঠে আসে। পরবর্তীতে সেমিফাইনালে তারা ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে হারিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা করে নেয়।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add