for Add

কাল থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু

নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আগাামীকাল রোববার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাবে। প্রথম ধাপের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে। করোনা পরীক্ষার ফলের উপর নির্ভর করে আগামীকালই জৈব সুরক্ষা সৃষ্টি করা হোটেল সোনার গাঁ তে প্রবেশ করবেন তারা।

সিরিজের জন্য ডাক পাওয়া খেলোয়াড়দের সকাল দশটায় শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সূচি অনুযায়ী খেলোয়াড়রা চার দিন শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। এরপর আগামী ১৪ ও ১৬ জানুয়ারী নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা।

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ শুরু করবে টাইগাররা। তিনি আজ বলেন, ‘১৬ জানুয়ারি দ্বিতীয় অনুশীলন ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে।’

আগামীকালই ক্যারিবীয় দলটি ঢাকায় পৌঁছাবে। তবে ১৪ জানুয়ারি অনুশীলন শুরুর আগে তাদেরকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সফরকারী দলটি বিকেএসপিতে ১৮ জানুয়ারি নিজেদের মধ্যে একটি অনুশীলন ম্যাচ খেলবে।

সিরিজকে সামনে রেখে হেড কোচ রাসেল ডোমিঙ্গোসহ বাংলাদেশ দলের সকল কোচ ইতোমধ্যেই ঢাকা পৌঁছেছেন। তবে এ সিরিজে পাওয়া যাচ্ছে না স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরিকে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add