for Add

সেমির লড়াইয়ে বুধবার চট্টগ্রাম আবাহনী সাইফ মুখোমুখি

ওয়ালটন ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড বুধবার (৬ জানুয়ারি) একে অপরের মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি মাঠ থেকে টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

সেমিফাইনালে ওঠার আগে সাইফ স্পোর্টিং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়ার্টার ফাইনালে ২(৭) – ২(৬) গোলে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে পরাজিত করে। এর আগে বি গ্রুপ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং চার দলের লড়াইয়ে শতভাগ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে। প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে, দ্বিতীয় ম্যাচে ৬-১ গোলে ব্রাদার্স ইউনিয়নকে এবং গ্রুপ পর্বের তৃতীয় তথা শেষ ম্যাচে ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে।

অপরদিকে চট্টগ্রাম আবাহনী কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে পরাজিত করে শেষ চারে জায়গা করে নেয়। এর আগে ডি গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩-০ গোলে চীর প্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে।

চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং উভয় দলই ফেডারেশন কাপে এখনো পরাজয়ের মুখ দেখেনি। গ্রুপপর্ব থেকে তারা অপরাজিতভাবেই শতভাগ জয় নিয়ে এ পর্যন্ত এসেছে। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা একটি জমজমাট ম্যাচেরই আভাস ছড়াচ্ছে।

উল্লেখ্য চট্টগ্রাম আবাহনী-সাইফ সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০২০ মৌসুমে গেল ফেব্রুয়ারিতে পরস্পরের সাথে মোকাবিলা করেছিল। সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। যদিও প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ওই মৌসুম পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add