for Add

লা লিগায় ট্রান্সফার নিয়ে বিপাকে শীর্ষ তিন ক্লাব

এডেন হ্যাজার্ড, হুয়াও ফেলিক্স ও আঁতোয়ান গ্রীজম্যানকে দলে নিতে ট্রান্সফার মার্কেটে লা লিগার তিন শীর্ষ দল রিয়াল মাদ্রিদ, এ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনাকে সম্মিলিতভাবে ৩৪৬ মিলিয়ন ইউরো ব্যয় করতে হয়েছে। কিন্তু এ তারকাদের কাছ থেকে কাঙ্খিত পারফরম্যান্স এখনো পায়নি শীর্ষ তিন ক্লাব।

রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া বেলজিয়াম অধিনায়ক হ্যাজার্ড দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন। কিন্তু শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি মূল একাদশে ছিলেন না। মূলত ফিটনেস সমস্যাই এখানে দায়ী।

২০১৪ সালে মাত্র চার মিলিয়ন ইউরোতে রিয়ালে আসা মার্কো আসেনসিও হ্যাজার্ডের পরিবর্তে প্রথম দলে খেলার যোগ্যতা অর্জন করেছেন। নিজে এক গোল করে এবং সতীর্থকে দিয়ে এক গোল করিয়ে জিনেদিন জিদানের আস্থার প্রতিদান দিয়েছেন আসেনসিও। ফ্রেঞ্চ কোচ জিদান বলেছেন ইনজুরির কারণে হ্যাজার্ডকে নিয়ে তিনি কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না। ২০১৯ সালে চেলসি থেকে আসার পর এ পর্যন্ত মাত্র ১৭টি ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছিলেন হ্যাজার্ড।

রোববার আলাভেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এ্যাথলেটিকোর মূল দল থেকে ফেলিক্সের বাদ পড়াটা অনেককেই বিস্মিত করেছে। তার পরিবর্তে মূল দলে ছিলেন এ্যাঞ্জেল কোরেয়া। ২০ বছর বয়সী পর্তুগীজ ফরোয়ার্ড ফেলিক্স দ্বিতীয়ার্ধে খেলতে নেমে লুইস সুয়ারেজকে দিয়ে শেষ মিনিটে জয়সূচক গোলটি করিয়েছেন। ম্যাচে সুয়ারেজের ৯০ মিনিটের গোলে এ্যাথলেটিকো ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। কোরেয়ার কঠোর পরিশ্রমের ওপর আমার আস্থা আছে। যে কারণে রাইট উইংয়ে আমি তার বিকল্প কাউকেই ভাবতে পারিনা। ৯০ মিনিট পর্যন্ত আমরা ম্যাচ ধরে রেখেছিলাম। আর ফেলিক্সকে পরে নামানোটাও কৌশলেরই একটি অংশ ছিল।’

বেনফিকা থেকে ১২৬ মিলিয়ন ইউরোতে এ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন ফেলিক্স। মাঝে মাঝে তার ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেন সিমিওনে। যদিও কোচের একটি আস্থার জায়গা তিনি ইতোমধ্যেই আদায় করে নিয়েছেন। যদিও গত মাসে রিয়ালের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে ফেলিক্সের একটি আচরণে বেশ ক্ষুব্ধ হয়ে তাকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন সিমিওনে।

১২০ মিলিয়ন ইউরোতে আঁতোয়ান গ্রীজম্যান এ্যাথলেটিকো থেকে বার্সেলোনায় যোগ দেবার পরপরই ফেলিক্স এ্যাথলেটিকোতে যোগ দেন। হুয়েস্কার বিপক্ষে গতকাল লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচে মূল একাদশে ছিলেন না গ্রীজম্যান।

বার্সেলোনায় আসার পর থেকেই কার্যত গ্রীজম্যানকে নিয়ে বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান ততটা আগ্রহী ছিলেন না। বরং তার পরিবর্তে ড্যানিশ তারকা মার্টিন ব্রেথওয়েইটের ওপরই বেশি আস্থা রেখেছেন কোম্যান।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add