for Add

মেসির সুবাদে বার্সার রক্ষা

লা লিগায় তলানির দল হুয়েসকার বিপক্ষেও জিততে কষ্ট হয়েছে বার্সেলোনার। আর কষ্টার্জিত এ জয়ে আবারো দলের প্রাণভোমরা লিওনেল মেসির ওপরই ভরসা করতে হয়েছে কাতালান জায়ান্টদের। ২৭ মিনিটে মেসির এসিস্টে ফ্রেংকি ডি জং জয়সূচক গোল করেন। এদিকে লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে আলাভেসকে ২-১ গোলে পরাজিত করে একদিন পরেই টেবিলের শীর্ষে ফিরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

প্রথম বিদেশী খেলোয়াড় হিসেবে লা লিগায় ৫০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। গোঁড়ালির ইনজুরির কারণে ২০২০ সালের শেষ ম্যাচটি মিস করার পর গতকাল আবারো স্বরুপে ফিরে বার্সাকে জয় উপহার দিয়েছেন এলএম টেন।

এ নিয়ে টানা চারটি অ্যাওয়ে জয় তুলে নিলেও রোনাল্ড কোম্যানের দল এ্যাথলেটিকোর থেকে ১০ পয়েন্ট পিছিয়ে টেবিলের পঞ্চম স্থানেই রয়েছে। ম্যাচ শেষে কোম্যান বলেছেন, ‘সার্বিকভাবে বলা যায় শেষ ২০ মিনিট আমরা ভাল খেলেছি। আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু এ ধরনের প্রতিপক্ষের বিপক্ষে কার্যত অনেক কিছুই একটা সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অতি রক্ষণাত্মক কৌশলের বিপরীতে নিজেদের মানিয়ে নেয়াটা মোটেই সহজ নয়। আমরা একটি দারুণ গোল পেয়েছি। এছাড়া দুই থেকে তিনটি সহজ সুযোগ নষ্টও করেছি।’

পুরো ম্যাচেই অবশ্য বার্সারই আধিপত্য ছিল। তারই ধারাবাহিকতায় বেশ কিছু সুযোগও তৈরি হয়েছে। কিন্তু হুয়েসকার গোলরক্ষক আলভারো ফার্নান্দেজের দুর্দান্ত কিছু সেভে স্বাগতিকরা বড় বিপদে পড়েনি। মেসির ক্রস থেকে ডি জংয়ের প্রথম গোলের পরপরই ফার্নান্দেজ নিজেকে বেশ কয়েকবার প্রমাণ করেছেন। বিরতির ঠিক আগে মেসির অসাধারণ একটি ফ্রি-কিক কর্ণারের বিনিময়ে রক্ষা করেন ফার্নান্দেজ।

দ্বিতীয়ার্ধে আবারো মেসির একটি প্রচেষ্টা কোনোমতে পা দিয়ে রুখে দেন ফার্নান্দেজ। এরপরপরই রাফা মিরের একটি ব্যাক-হিল শট আটকাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগানকে।

এবারের মৌসুমে এ নিয়ে ১৭ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে হুয়েসকা। কিন্তু ঘরের মাঠ এস্তাদিও এল আলকোরাজে বেশিরভাগ অতিথিদের বিপক্ষে এক পয়েন্ট আদায় করে নিয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে অ্যাথলেটিকোর মাদ্রিদের সাথে গোল শূন্য ড্র করেছিল।

এর আগে দিনের শুরুতে ৯০ মিনিটে সুয়ারেজের গোলে ১০জনের আলাভেসকে ২-১ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদকে টপকে একদিনের মধ্যেই আবারো টেবিলের শীর্ষস্থান দখল করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। মার্কোস লোরেন্টের গোলে ৪১ মিনিটে এগিয়ে গিয়েছিল অ্যাথলেটিকো। ৬৩ মিনিটে ফ্রেঞ্চম্যান থমাস লেমারকে ফাউলের অপরাধে ভিএআর এর সিদ্ধান্তে মাঠত্যাগে বাধ্য হন আলাভেস ডিফেন্ডার ভিক্টর লাগারডিয়া। এরপরই ম্যাচের নিয়ন্ত্রন চলে আসে দিয়েগো সিমিওনের শিষ্যদের হাতে। আলাভেসের ফরাসি ডিফেন্ডার ফ্লোরিয়ান লিউইনের হেড পোস্টে লেগে ফেরত আসে। ৮৪ মিনিটে অ্যাথলেটিকো ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক ফিলিপের আত্মঘাতি গোলে সমতায় ফিরে আলাভেস। যদিও ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। শেষ মিনিটে বদলী খেলোয়াড় হুয়াও ফেলিক্সের সহায়তায় পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ।

ম্যাচ শেষে সিমিওনে বলেছেন, ‘আজকের ম্যাচের সবচেয়ে সেরা দিক হলো শেষ পর্যন্ত সকলে ম্যাচটা ধরে রেখেছিল, নার্ভাস হয়নি। শুধুমাত্র খেলা চালিয়ে গেছে। গোলটি ছিল দুর্দান্ত।’ এ জয়ে রিয়ালকে দুই পয়েন্ট পিছনে ফেলে শীর্ষস্থানে উঠে এল অ্যাথলেটিকো। যদিও বর্তমান চ্যাম্পিয়নরা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর থেকে দুই ম্যাচ বেশি খেলেছে।

দিনের অপর ম্যাচগুলোতে অ্যাথলেটিকো বিলবার ১-০ গোলে এলচেকে, এইবার ২-০ গোলে গ্রানাডাকে পরাজিত করেছে। ধুকতে থাকা ওসাসুনার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে তৃতীয় স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add