for Add

লা লিগার শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ

ইনফর্ম সেল্টা ভিগোকে শনিবার ঘরের মাঠে ২-০ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

এস্তাদিও আলফ্রেডো ডি স্টিফানোতে মার্কো আসেনসিওর ক্রস থেকে ম্যাচের ৬ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন লুকাস ভাসকুয়েজ। এর মিনিটখানেকের মধ্যেই সেল্টার স্ট্রাইকার ইয়াগো আসপাসের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন রিয়ালের সেন্টার ব্যাক নাচো। ৫৩ মিনিটে রিয়ালের দ্বিতীয় ও জয়সূচক গোলের পিছনেও ছিলে ভাসকুয়েজের অবদান। তার এসিস্টে সফরকারী রক্ষণভাগকে এলোমেলো করে দিয়ে আসেনসিও বল জালে জড়ালে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি রিয়ালের জয়ও নিশ্চিত হয়।

এর আগে বুধবার নবাগত এলচের সাথে ড্র করে বছর শেষ করেছিল রিয়াল। কালকের এ জয়ে এ্যাথলেটিকো মাদ্রিদকে এক পয়েন্ট পিছনে ফেলে শীর্ষে উঠে এলো গ্যালাকটিকোরা।

গত ১২ নভেম্বর এডুয়ার্ডো কুডেট কোচের দায়িত্ব নেবার পর এ প্রথম হারের অভিজ্ঞতা পেল সেল্টা। টানা সাত ম্যাচে অপরাজিত থাকা সেল্টা রেলিগেশন জোন থেকে নিজেদের রক্ষা করে টেবিলের অষ্টম স্থানে উঠিয়ে এনেছে।

ম্যাচে জয় প্রায় নিশ্চিত হবার পর রিয়াল কোচ জিনেদিন জিদান আসেনসিও, লুকা মড্রিচ, ডানি কারভাহাল, টনি ক্রুসসহ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অধিনায়ক করিম বেনজেমাকে উঠিয়ে নেন। তাদের পরিবর্তে দলে নেমেছিলেন এডেন হ্যাজার্ড, ইনজুরি কাটিয়ে দলে ফেরা ফেডে ভালভার্দে ও দুই তরুণ প্রতিভা মার্টিন ওডেগার্ড ও ভিনসিয়াস জুনিয়র।

এর আগে দিনের শুরুতে প্রতিবেশী রিয়াল বেটিসের সাথে ১-১ গোলে ড্র করে টেবিলের তৃতীয় স্থানে ওঠার সুযোগ নষ্ট করেছেন সেভিয়া। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেভিয়া। তাদের থেকে দুই ম্যাচ বেশি খেলে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে রিয়াল সোসিয়েদাদ ও ভিয়ারিয়াল।

সেভিয়ার হয়ে ৪৮ মিনিটে লিড এনে দেন সুসো। ৫৩ মিনিটে সার্জিও ক্যানালেস পেনাল্টি থেকে বেটিসের হয়ে সমতা ফেরান। ৭৫ মিনিটে স্বাগতিকরা আরো একটি স্পট কিকের সুযোগ পেয়েছিলেন। কিন্তু নাবিল ফেকিরের শট দারুন দক্ষতায় রুখে দেন সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বুনু। গত তিন মাস ধরে ফরাসি তারকা ফেকির কোনো গোল বা এসিস্ট কোনটাই করতে পারেননি।

লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলে সেভিয়ার উপরে উঠে গেছে ভিয়ারিয়াল। দুই পয়েন্ট এগিয়ে ভিয়ারিয়ালের অবস্থান এখন চতুর্থ। যদিও সেভিয়ার থেকে তারা দুই ম্যাচ বেশি খেলেছে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add