for Add

নেইমারদের নয়া কোচ পোচেত্তিনো

প্যারিস সেইস্ট-জার্মেইর (পিএসজি) নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিসিও পোচেত্তিনো। বরখাস্ত থমাস টাচেলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

পিএসজি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে টটেনহ্যামের সাবেক কোচ পোচেত্তিনো ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছেন। শর্তানুযায়ী তার সাথে আরো এক বছর চুক্তি বাড়ানো যাবে। ৪৮ বছর বয়সী এ আর্জেন্টাইনই ছিলেন পিএসজির নতুন কোচের তালিকায় একমাত্র প্রার্থী। ২০০১-২০০৩ সাল পর্যন্ত এ ক্লাবেই খেলেছেন পোচেত্তিনো। গত ২৪ ডিসেম্বর টাচেলের সাথে সম্পর্ক শেষ করে পিএসজি।

এক বিবৃতিতে পোচেত্তিনো বলেছেন, ‘এ ক্লাবটি সব সময়ই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। এখানে আমার দারুণ কিছু স্মৃতি আছে। বিশেষ করে পার্ক ডি প্রিন্সেসের চমৎকার পরিবেশ আমি বেশ পছন্দ করি। বিশাল লক্ষ্য নিয়ে আমি এ ক্লাবে ফিরে এসেছি। বিশ্বের অন্যতম সেরা কিছু খেলোয়াড়ের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।’ পোচেত্তিনোর মূল লক্ষ্যই হচ্ছে কাতারী মালিকানাধীন ক্লাবটিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দেয়া।

গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেললেও শেষ পর্যন্ত শিরোপাটি অধরাই থেকে গেছে পিএসজির। এবারো নক আউট পর্বে তাদেরকে অন্যতম ফেবারিট হিসেবে মানা হচ্ছে। যদিও আগামী মাসে বার্সেলোনার বিপক্ষে শেষ ১৬’র লড়াই যে খুব একটা সহজ হবে না তা অনুমেয়। পোচেত্তিনো ওই ম্যাচের মাধ্যমেই প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন।

আগামী শনিবার সেইন্ট এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচ দিয়ে পোচেত্তিনো তার পিএসজির দায়িত্ব শুরু করতে যাচ্ছেন। শীতকালীন বিরতি কাটিয়ে শীর্ষে থাকা লিও ও লিলির থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা পিএসজি সেইন্ট-এতিয়েনের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুমের দ্বিতীয় ভাগ শুরু করবে।

এরপর আগামী ১৬ ফেব্রুয়ারি লিওনেল মেসির বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে প্রথম লেগ ও ৬ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচের মাঠে নামবে প্যারিসের জায়ান্টরা। টাচেলের মতোই পোচেত্তিনো ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমবারের টটেনহ্যামকে পৌঁছে দেবার পর বরখাস্ত হয়েছিলেন। যদিও কোচ হিসেবে এখনো কোনো বড় শিরোপা জেতার সৌভাগ্য হয়নি। তারপরও পিএসজির সাবেক এ ডিফেন্ডারের কোচ হিসেবে অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। টানা চার বছর ধরে তিনি টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট উপহার দিয়েছেন। ২০১৯ সালে স্পার্স ছাড়ার আগ পর্যন্ত প্রিমিয়ার লিগেও তার অধীনে টটেনহ্যাম দারুণ ছন্দে ছিল। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও বার্সার মতো বেশ কয়েকটি হাই প্রোফাইল ক্লাবের আগ্রহ সত্তেও শেষ পর্যন্ত প্যারিসেই আসলেন।

২০০৯ সালে তিনি প্রথম কোচ হিসেবে এস্পানিয়লের দায়িত্ব নিয়েছিলেন। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান পোচেত্তিনো। স্থানীয় কয়েকটি গণমাধ্যম ইঙ্গিত দিয়েছেন ইন্টার মিলানের এ্যাটাকিং মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন ও টটেনহ্যামের ডেলে আলির প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন পোচেত্তিনো।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add