for Add

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গাঙ্গুলী

বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবরে এ কথা বলা হয়েছে।

ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস একটি প্রতিবেদনে বলেছে, আজ সকালে ব্যক্তিগত জিমে অনুশীলন করতে গিয়েছিলেন গাঙ্গুলী। সেখানে মাথা ঘুরলে দ্রুতই কাছের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

হাসপাতাল সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ‘গতকাল রাতে তার শরীর ভাল ছিল না। তারপরও রুটিন মেনে আজ সকালে কাজ শুরু করেছিলেন তিনি। হঠাৎ তার মাথা ঘুরতে শুরু করে। পরে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

কিছু-কিছু ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, এখন গাঙ্গুলী অবস্থা ‘স্থিতিশীল’। গাঙ্গুলীর ভাই স্নেহাশীষ গাঙ্গুলী ভারতের সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তার হৃদযন্ত্রে সমস্যা আছে। তবে এখন সে স্থিতিশীল আছে।’

বিসিসিআই সচিব জয় শাহ ট্ইুট করে লিখেছেন, ‘আমি গাঙ্গুলীর দ্রুত সুস্থতা কামনা করছি এবং প্রার্থনা করছি। আমি তার পরিবারের সাথে কথা বলেছি। দাদা স্থিতিশীল আছেন এবং ভালো সাড়া দিচ্ছেন।’

ইতোমধ্যে বিসিসিআই’র সভাপতির জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি বোর্ড তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গাঙ্গুলী অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, ‘হৃদরোগে আক্রান্ত গাঙ্গুলী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শুনে খারাপ লাগছে। তার দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add