for Add

কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে জুভেন্টাস

সিরি-এ শিরোপা জয়ের লক্ষ্যে নতুন বছরের প্রথম মাসেই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে আন্দ্রে পিরলোর জুভেন্টাস। ইতালিতে পুরো জানুয়ারি মাস জুড়ে ব্যস্ত ফুটবল সূচিতে জুভেন্টাস নিজেদের কতটুকু মানিয়ে নিতে পারে সেটাই এখন বিষয়। মৌসুমের শুরুটা মোটেই ভাল হয়নি। দু:শ্চিন্তাটা মূলত সেখানেই। বর্তমানে লিগ চ্যাম্পিয়ন তুরিনের জায়ান্টরা টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে এ সপ্তাহে আবারো সিরি-এ মাঠে গড়াচ্ছে। শুধুমাত্র জুভেন্টাস নয়, জানুয়ারিতে অবশ্য প্রতিটি দলকেই বেশ ব্যস্ত সূচি পার করতে হবে।
রোববার উদিনেসকে আতিথ্য দিবে জুভেন্টাস। এরপরপরই এ মাসেই তাদের খেলতে হবে আরো পাঁচটি সিরি-এ ম্যাচ। সেই সাথে রয়েছে ইতালিয়ান কাপ ও সুপার কাপ।

গত দুই দশকে জুভেন্টাস ছাড়া সিরি-এ জেতার সৌভাগ্য হয়েছে শুধুমাত্র দুই মিলান ক্লাব এসি ও ইন্টার মিলানের। বর্তমানে এ দুটি দলই টেবিলের শীর্ষে অবস্থান করছে।

এন্টোনিও কন্টের রোমাকে এক পয়েন্টে পিছনে ফেলে শীর্ষে রয়েছে এসি মিলান। দ্বিতীয় স্থান থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে রোমা। এসি মিলানের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে জুভেন্টাস। যদিও তারা এক ম্যাচ কম খেলেছে।

উদিনেসের পর জুভেন্টাস আগামী বুধবার সান সিরোতে এসি মিলানের মোকবেলা করবে। এরপর চতুর্থ স্থানে থাকা সাসোলোকে তুরিনে আতিথ্য দেবার পর ইন্টার সফরে যাবে।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শীর্ষে থেকে নক আউট পর্ব নিশ্চিত করার পরও ঘরোয়া মৌসুমে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না পিরলো শ্যিষরা। বেশিরভাগ ম্যাচেই তাদেরকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলের ওপর ভরসা করতে হচ্ছে। পর্তুগীজ এ সুপারস্টার ইতোমধ্যেই জুভেন্টানের ২৫টি লিগ গোলের মধ্যে ১২টি দিয়েছেন।

এবারের লিগে এ পর্যন্ত জুভেন্টাস ছয়টিতে ড্র ও ছয়টিতে জয়ী হয়েছে। বড়দিনের আগে ফিওরেন্টিনার কাছে ঘরের মাঠে ৩-০ গোলের পরাজয় দিয়ে মৌসুমে প্রথম হারের স্বাদ গ্রহণ করেছে।

পিরলো বলেছেন, ‘মাঝে মাঝে আমরা শতভাগ দিতে পারিনা। এখন আবারো নতুন করে শুরু করতে যাচ্ছি। ভুলগুলো শুধরে নিয়ে যতটা এগিয়ে যাওয়া যায় সেটাই মূল লক্ষ্য।’
এক্ষেত্রে ইতালি ও জুভেন্টাসের সাবেক এ খেলোয়াড় ২০১৫-১৬ মৌসুম থেকে শিক্ষা নিতেই পারেন। ১০ ম্যাচ পরে টেবিলের ১২তম স্থানে থাকার পরও মৌসুম শেষে শিরোপটা ঠিকই ঘরে তুলেছিল জুভরা।

মিলান কোচ স্টিফানো পিউলি বলেছেন, ‘এখনই শিরোপা নিশ্চিতের বিষয়টি একটু আগেভাগে বলা হয়ে যাবে। জুভেন্টাস সব সময়ই ফেবারিট। গত নয় বছরে তারা সেটার প্রমাণ দিয়েছে। কিন্তু ইন্টারও এবার এগিয়ে এসেছে। ট্রান্সফার মার্কেটে তারা প্রচুর অর্থ ব্যয় করেছে। তার উপর ইন্টারের সামনে ইউরোপীয়ান কোনো বাড়তি প্রতিশ্রুতি নেই।’

দুই মিলানই এবারের লিগে উন্নীত দুই দলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে। এসি মিলান বেনভেনটোর ও ইন্টার মিলান ক্রোটনের মোকাবিলা করবে। এদিকে ১১তম স্থানে থাকা ক্লডিও রানেইরির সাম্পদোরিয়াকে আতিথ্য দিবে রোমা। চতুর্থ স্থানে থাকা সাসোলো আটালান্টা সফরে যাবে। পঞ্চম স্থানে থাকা নাপোল কালিয়ারির বিপক্ষে তিন ম্যাচ পর জয়ের লক্ষ্যে মাঠে নামবে। যদিও দলে থাকছেন না ইনজুরি আক্রান্ত ফরোয়ার্ড ড্রিয়েস মার্টিনস, ডিফেন্ডার কালিডু কোলিবেলি ও কোভিড-১৯ পজিটিভ হওয়া নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add