for Add

লিভারপুলের ঘাড়ে নি:শ্বাস ফেলছে ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের হুমকি মোকাবিলায় ২০২১ সালে লিভারপুলকে খেলার মধ্যে থাকতে হবে বলে মন্তব্য করেছেন জেমস মিলনার। কেননা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের ঘাড়ে নি:শ্বাস ফেলছে দ্বিতীয় অবস্থানে থাকা ইউনাইটেড।

ধুকতে থাকা ওয়েস্ট ব্রুম ও নিউক্যাসলের সাথে ড্র করার পরও ইউনাইটেডের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে নতুন বছরে পদার্পণ করেছে জার্গেন ক্লপের নেতৃত্বাধীন বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

অপরদিকে তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড গত ১ নভেম্বর থেকে এ পর্যন্ত মাত্র চারটি লিগ পয়েন্ট নষ্ট করেছে। পরের ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয়লাভ করতে পারলে লিভারপুলের সমান পয়েন্ট সংগৃহীত হবে রেড ডেভিলসদের। উলে গুনার সুলশারের দলের চেয়ে এক ম্যাচ বেশি খেলা লিভারপুল আগামী রোববার পরের ম্যাচে মুখোমুখি হবে সাউদাম্পটনের।

লিভারপুল ডট কমকে মিলনার বলেন, ‘তালিকার শীর্ষে থাকাটা লিভারপুলের জন্য অবশ্যই ইতিবাচক। এটি এমন একটি সময় যখন কোনো দলই চায় না তাদের উপর কেউ আঁচড় কাটুক। আমরা যেমন পয়েন্ট হারিয়েছি। অন্যরাও তেমনি পয়েন্ট হারিয়েছে। তবে ইউনাইটেড এখন বেশ ভালভাবেই এগিয়ে আসছে। এ মুহূর্তে তারাই একমাত্র দল যারা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসছে। তাই এখন থেকে আমাদেরও খেলার মধ্যে থাকতে হবে এবং প্রতিটি ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহের চেষ্টা করতে হবে।’

মৌসুমের ১৬ ম্যাচে বেশ কিছু পয়েন্ট হাতছাড়া করেছে লিভারপুল। অথচ দীর্ঘ ৩০ বছর পর লিগ শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। যদিও ২৯ ফেব্রুয়ারির আগে পর্যন্ত গত মৌসুমে একটি পয়েন্টও হাতছাড়া করেনি জার্গেন ক্লপের শিষ্যরা। ইউনাইটেডের বিপক্ষে ছাড়া সবকটি ম্যাচেই তারা জয়লাভ করেছিল। বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add