for Add

ফুটবলের যেসব কর্মসূচি থাকছে নতুন বছরে

বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন আগামী দুই বছরের জন্য অর্থাৎ ২০২০-২১ এবং ২০২১-২২ ফুটবল মৌসুমের সূচি ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে এ সূচি ঘোষণা করে সারা বছর ফুটবল মাঠে রাখার আশাবাদ ব্যক্ত করেন।

টানা চতুর্থবার বাফুফের সভাপতি নির্বাচিত হওয়া কাজী মো. সালাহউদ্দিন দুই মৌসুমের সূচি ঘোষণার পর তিনি জানান, বিদায়ী বছরে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অনেক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই আগামী বছর ঘরোয়া ফুটবলে ব্যস্ত সময় কাটবে।

শুধু তাই নয়, অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে ফুটবল কর্মকান্ডকে আরো সুন্দর ও শৃঙ্খলার সাথে এগিয়ে নিতেও প্রত্যয় ব্যক্ত করেন কাজী মো. সালাহউদ্দিন। এসময় সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকসহ বেশ কয়েকজন কার্যনির্বাহী সদস্যদের দুই পাশে বসিয়ে আগামী দুই বছরের যাবতীয় পরিকল্পনা কথা তুলে ধরেন বাফুফে বস।

গত ৩ অক্টোবর নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটি দায়িত্ব নিয়ে ১ নভেম্বর থেকে প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল কার্যক্রম শুরু করার মধ্যে দিয়ে নয়া কমিটির কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হয়েছে। ১০ জানুয়ারি টুর্নামেন্ট শেষ হওয়ার পর ৩ দিন বিরতি দিয়ে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ।

অর্থাৎ প্রিমিয়ার লিগ দিয়েই নয়া বছর শুরু হতে যাচ্ছে। বছরজুড়ে থাকছে ঘরোয়া ফুটবলের নানা আয়োজন। চ্যাম্পিয়নশিপ লিগ, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে বাফুফে অনূর্ধ্ব-১৮ যুব টুর্নামেন্ট, জাতীয় দলের ক্যাম্প, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, এএফসি কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ, সাফ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ, শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ, এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ, পাইওনিয়ার লিগ, তৃতীয় বিভাগ লিগ, দ্বিতীয় বিভাগ লিগ ও প্রথম বিভাগ লিগ ছাড়াও জাতীয় ভিত্তিক খেলা আছে বেশ কয়েকটি।

শুধু তাই নয়, জাতীয়ভিত্তিক আয়োজনগুলোর মধ্যে থাকবে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা চ্যাম্পিয়নশিপ, জেলা ফুটবল লিগ, শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপ, শেখ রাসেল অনূর্ধ্ব-১০/১২ জাতীয় চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ গেমস, জাতীয় নারী চ্যাম্পিয়নশিপ, ইউনিসেফ অনূর্ধ্ব-১২ নারী চ্যাম্পিয়নশিপ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add