for Add

বিদায়ী বছরে আলোচনার শীর্ষে ছিল বাফুফে নির্বাচন

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে ২০২০ সাল খুব একটা সুখকর ছিল না। হতাশার মধ্যে দিয়েই তারা বছরটি কাটিয়েছেন। বিশেষ করে কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে এবং ঘরোয়া ফুটবলে প্রায় সবধরনের কার্যক্রম স্থগিত কিংবা বাতিল হয়েছিল।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ফুটবলাররা মাঠে খেলার খুব একটা সুযোগ পাননি। যে কারণে ঘরে বসেই তারা অলস সময় পার করেছেন। তবে বছরের শেষভাগে ফেডারেশন কাপ দিয়ে শুরু হয় দেশের ফুটবল মৌসুম। এর আগে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ ও বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণ ছিল অন্যতম।

যদিও বছরের শুরুতে ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। এমনকী পেশাদার ফুটবল লিগও সময় মতো মাঠে গড়িয়েছিল। কিন্তু দেশব্যাপী করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সাথে আলোচনার মাধ্যমে লিগ বাতিল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০০৭ সালে চালু হবার পর করোনার কারণে প্রথমবারের মতো পেশাদার লিগ বাতিল করা হয়েছে।

তবে সেই দিক থেকে ভাগ্যবান মহিলা ফুটবলাররা। কারণ দীর্ঘদিন পর তারা মহিলা লিগ খেলার সুযোগ লাভ করেছে। করোনার কারণে লিগের প্রথম লেগের খেলা স্থগিত করা হলেও বছরের শেষভাগে এসে সফলতার সাথে সম্পন্ন হয়েছে লিগটি। উদ্বোধনী আসরে শিরোপা জয়ের মাধ্যমে ইতিহাসে নাম লিখিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস।

বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যেও নেপালকে নিয়ে ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ আয়োজনের কৃতিত্ব দেখায় বাফুফে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ফুটবল সিরিজের উদ্যোগ নিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
দুই সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে পরাজিত করেছির জামাল ভুঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে দ্বিতীয় ম্যাচটি শেষ হয় গোল শূন্য ড্র দিয়ে। এর ফলে সিরিজ নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ।

দোহায় এ বছর করোনার মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়েছে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। তবে স্বাগতিক কাতারের বিপক্ষে দাঁড়াতে পারেনি জেমি ডে’র শিষ্যরা। বাংলাদেশ ০-৫ গোলে হেরে যায়।

এ বছর অবশ্য ফুটবলের চেয়ে বেশি আলোচনায় ছিল বাফুফের নির্বাচন। শুরুতে বহুল আলোচিত ব্যবসায়ী ও ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এপ্রিল মাসে বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে নির্ধারিত নির্বাচন পিছিয়ে সম্পন্ন হয়েছে অক্টোবরে। যেখানে কিংবদন্তি ফুটবলার কাজী মো. সালাউদ্দিন চতুর্থবারের মতো সভপাতি নির্বাচিত হন। সিনিয়র সহসভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী এমপি। বাসস।

এ বছর ফুটবল অঙ্গনের সবচেয়ে দু:খজনক ঘটনা হচ্ছে বাফুফের সাবেক সহসভাপতি সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের পরপারে পাড়ি জমানো। দীর্ঘদিন ধরেই তিনি নানামুখী রোগে আক্রান্ত ছিলেন। শেষ পর্যন্ত লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাদল রায়। এছাড়া করোনায় নানা সর্তকতার পরও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাবেক তারকা ফুটবলার এসএম সালাহউদ্দিন ও নুরুল হক মানিক।

এদিকে করোনার প্রথম ধাপে ক্রিকেটের পর দ্বিতীয় ধাপে ফুটবলেই করোনার প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে। বিশেষ করে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক বাংলাদেশ-নেপাল ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই করোনা পজিটিভ হয়েছিলেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। করোনা তাকে বেশ ভূগিয়েছে। টানা পঞ্চমবারের মতো করোনা পরীক্ষা করিয়ে জেমি ডে’র নেগেটিভ রেজাল্ট আসে। জেমি ডে’র পরপরই জাতীয় ফুটবল দলের অন্যতম মিডফিল্ডার মনজুরুর রহমান মানিক করোনা পজিটিভ হন। ফুটবলে জেমি-মানিকের করোনা আক্রান্তের পর বাফুফে সহসভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি মো. ইমরুল হাসানও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

শুধু কী তাই! বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিনেরও করোনা পজিটিভ ধরা পড়েছিল। বাসায় থেকেই তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। জাতীয় ফুটবল দলের সাথে কাতার গিয়ে ম্যানেজার আমের খান ও দলের ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার করোনা থেকে রেহাই পাননি। সেখানে এ দু’জনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ ধরা পড়ে। এমন কী কাতারে খেলতে যাওয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিশ্বকাপ বাছাইপর্ব শেষে যখন দেশে ফিরতে যাচ্ছিলেন তখন সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়ে। করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক তারকা গোলরক্ষক বিপ্লব ভট্রাচার্য। এছাড়া ৪ নারী ফুটবলার সিরাত জাহান স্বপ্না, রেহানা আক্তার, শামসুন নাহার ও আনাই মোগানি এবং নারী ফুটবল দলের দুই স্টাফ রাবেয়া খাতুন ও মো. আল আমিন করোনা পজিটিভ হয়েছিল। এখন তো ফুটবল অঙ্গনের অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add