for Add

বক্সিং-ডে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়াই বক্সিং-ডে টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে ভারত। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এ জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা আনল ভারত। অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে দিবা-রাত্রির ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্টের পর দেশে ফিরে যাওয়া কোহলিকে ছাড়া ম্যাচের তৃতীয় দিন শেষেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারত। কারণ দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অস্ট্রেলিয়ার ৬ উইকেটের পতন ঘটায় ভারতের বোলাররা। এতে ৪ উইকেট হাতে নিয়ে মাত্র ২ রানে এগিয়েছিলো অসিরা। ক্যামেরন গ্রিন ১৭ ও কামিন্স ১৫ রানে অপরাজিত ছিলেন।

তাই বাকী ৪ উইকেট হাতে নিয়ে আর কত রান যোগ করে ভারতকে টার্গেট ছুঁড়ে দিতে পারে অস্ট্রেলিয়া, সেটিই দেখার বিষয় ছিল। স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে কেবল উইকেটে ছিলেন গ্রিন। তার সাথে দিন শুরু করেছিলেন কামিন্স। আগের দিনের ৯৯ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি গড়ে দলকে লিড এনে দিয়েছিলেন গ্রিন ও কামিন্স। তাই আজও তাদের কাছ থেকে ভাল কিছুই আশায় ছিল অস্ট্রেলিয়া।

কিন্তু দলীয় ১৫৬ রানে এই জুটিকে থামিয়ে দেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ১০৩ বলে ১টি চারে ২২ রান কামিন্সকে শিকার করেন বুমরাহ। এতে গ্রিনের সাথে ২১৩ বলে গড়ে উঠা গুরুত্বপূর্ণ ৫৭ রানের জুটি যায়। এ জুটির কারণেই অস্ট্রেলিয়া লিডের দেখা পেয়েছিল।

কামিন্সকে হারানোর পর মিচেল স্টার্ককে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন গ্রিন। সেই সাথে লিড বাড়ানোর পথে হাটেন তারা। কিন্তু জুটিটি বড় করতে পারেননি গ্রিন ও স্টার্ক। বুমরাহ’র পর ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দেন অভিষেক ম্যাচ খেলতে নামা মোহাম্মদ সিরাজ। ৪৫ রান করে সিরাজকে উইকেট উপহার দেন গ্রিন। ১৪৬ বলে ৫টি চারে নিজের ইনিংস সাজান গ্রিন।

দলীয় ১৭৭ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন গ্রিন। বাকী দু’উইকেটে আহামরি কিছুই করতে পারেনি অস্ট্রেলিয়ার শেষ দিকের ব্যাটসম্যানরা। নাথান লিঁওকে ৩ রানে সিরাজ ও শেষ ব্যাটসম্যান জশ হ্যাজেলউডকে ১০ রানে তুলে নেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ফলে ২০০ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার। ফলে ম্যাচ জিততে ৭০ রানের টার্গেট পায় ভারত। ৫৬ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন স্টার্ক।

ভারতের সিরাজ ৩টি, বুমরাহ- অশ্বিন-জাদেজা ২টি করে ও উমেশ যাদব ১টি উইকেট নেন। প্রথম ইনিংসে ২টিসহ অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান সিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় বোলার হিসেবে ৫ উইকেট নিলেন তিনি।

জয়ের জন্য ৭০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ৪ ওভারে ১৫ রান তুলেছিলেন ভারতের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শুভমান গিল। পঞ্চম ওভারে আগাওয়ালকে শিকার করে প্রথম উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৫ রানে ফিরেন তিনি। প্রথম ইনিংসে রানের থাকা খোলার আগেই স্টার্কের বলে আউট হন আগারওয়াল।

পরের ওভারে তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারাকে বিদায় করেন আরেক পেসার প্যাট কামিন্স। ৩ রান করেন পূজারা। ফলে ১৯ রানে ভারতের ২ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন।

৫ বল ও ৩ রানের ব্যবধানে দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে থাকা ভারতকে লড়াইয়ে ফেরান অভিষেক ম্যাচ খেলতে নামা আরেক ওপেনার শুভামান গিল ও অধিনায়ক আজিঙ্কা রাহানে। অস্ট্রেলিয়ার বোলারদের দেখেশুনে খেলে রানের চাকা ঘুড়াতে থাকেন তারা। ভারত এগিয়ে যায়ন কাঙ্খিত লক্ষে।

লিঁওর করা ১৪তম ওভারে স্টার্কের হাতে জীবন পান রাহানে। ভারতকে ধাক্কা দেয়ার সুযোগ হারায় অস্ট্রেলিয়া। তবে সেই লিঁওর করা ১৫তম ওভারের পঞ্চম বলে ১ রান নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রাহানে। তৃতীয় উইকেটে গিল-রাাহনের ৬৪ বলে অবিচ্ছিন্ন ৫১ রানে সিরিজে সমতাও আনতে ভারত। মেলবোর্নে এটি চতুর্থ জয় ভারতের। দেশের বাইরে এ ভেন্যুতেই সবচেয়ে বেশি জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

গিল ৩৬ বলে ৭টি চারে অপরাজিত ৩৫ রান করেন। ৩টি চারে ৪০ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক রাহানে। প্রথম ইনিংসে ১১২ রানের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন রাহানে।

আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর (টস – অস্ট্রেলিয়া) :

অস্ট্রেলিয়া : ১৯৫ ও ২০০, ১০৩.১ ওভার (গ্রিন ৪৫, ওয়েড ৪০, সিরাজ ৩/৩৭)।

ভারত ইনিংস : ৩২৬ ও ৭০/২, ১৫.৫ ওভার (গিল ৩৫, রাহানে ২৭, স্টার্ক ১/২০)।

ফল : ভারত ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : আজিঙ্কা রাহানে (ভারত)।

সিরিজ : চার ম্যাচের সিরিজে ১-১ সমতা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add