for Add

বক্সিং-ডে টেস্টের প্রথম দিন প্রয়াত জোন্সকে শ্রদ্ধা

আজ থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বক্সিং-ডে টেস্ট। প্রথম দিনের চা বিরতির সময় অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার প্রয়াত ডিন জোন্সকে ‘অন্যরকম’ শ্রদ্ধা জানানো হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

গত ২৪ সেপ্টেম্বর মাত্র ৫৯ বছর বয়সে ভারতের মুম্বাইয়ে মারা যান জোন্স। তখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিতে মুম্বাইয়েই ছিলেন তিনি। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মৃত্যুর তিন মাসেরও বেশি সময় পর মেলবোর্নে জোন্সের ঘরের মাঠে তাকে শ্রদ্ধা জানানো হলো। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাথে যোগ দিয়েছিলেন জোন্সের স্ত্রী জেন, দুই কন্যা অগাস্টা-ফোয়েবসহ সাবেক খেলোয়াড়রাও।

চা বিরতিতে জোন্সের স্ত্রী জেন, দুই কন্যা অগাস্টা ও ফোয়েবে মেলবোর্ন ক্রিকেট মাঠের ক্রিজে আসেন। সাথে করে তারা নিয়ে আসেন জোন্সের ব্যবহৃত ব্যাট, ব্যাগি গ্রিন ক্যাপ ও কোকাবুরা বল। সেগুলো নিয়ে মাঠে প্রবেশ করে স্টাম্পের গায়ে হেলান দিয়ে রাখেন তারা। জোন্সের ব্যাগি গ্রিন ক্যাপে চুমুও খান তার স্ত্রী ও কন্যারা।

পরে ভারত-অস্ট্রেলিয়া দুই দলের এ ম্যাচের দ্বাদশ খেলোয়াড় লোকেশ রাহুল ও জেমস প্যাটিনসন সেগুলো নিয়ে এসে বাউন্ডারির কাছাকাছি একটি স্থানে রেখে দেন।

জোন্সের মৃত্যুর সময় কাছেই ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। শ্রদ্ধা জানানোর সময় ফক্স স্পোর্টসে লি বলেন, ‘অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ চলাকালীন শ্রদ্ধা জানানো ঠিক হয়েছে। ভারতেও জোন্স প্রচুর ভালবাসা পেয়েছেন।’

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) জায়ান্ট স্ক্রিনেও ভেসে ওঠে জোন্সের তরুণ বয়সের ছবি। যাতে লেখা ছিল, ‘ডিনোকে শ্রদ্ধা : ১৯৬১-২০২০।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add