for Add

তিন মাসের জন্য মাঠের বাইরে মাদ্রিদ উইঙ্গার রড্রিগো

কুঁচকির সমস্যার কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রড্রিগো। ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচে রড্রিগো কুঁচকিতে আঘাত পান। ম্যাচটিতে লস ব্ল্যাঙ্কোসরা ২-০ গোলে জয়ী হয়েছে।

গ্রানডার দিমিত্রি ফওলকুইয়ারের সাথে বল দখলের সময় আঘাত পেয়ে পড়ে যান রড্রিগো। সাথে সাথেই তাকে পরিবর্তন করে মার্কো আসেনসিওকে মাঠে নামান মাদ্রিদ বস জিনেদিন জিদান।

পরবর্তীর্তে স্ক্যান রিপোর্টে জানা গেছে রড্রিগোর ডানদিকের কুঁচকির পেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। যদিও ক্লাবের পক্ষ থেকে ১৯ বছর বয়সী এ ব্রাজিলিয়ানের ফিরে আসা নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। কিন্তু স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে অন্তত তিন মাস তাকে বিশ্রামে থাকতে হবে।

গত কয়েকটি ম্যাচে জিদানের মূল একাদশে জায়গা নিয়মিত করতে পারছিলেন না রড্রিগো। যে কারণে নতুন করে আবারো মাঠের বাইরে চলে যাওয়াটা তার জন্য সত্যিই হতাশার। আঘাতের পর তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয়। এসময় তাকে কাঁদতে দেখা গেছে।

জিদানকে এখন আবারো ইনজুরি থেকে দীর্ঘদিন পর সুস্থ হয়ে ওঠা বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের ওপর নির্ভর করতে হবে। যদিও রড্রিগোর এ পজিশনে শুধুমাত্র হ্যাজার্ড নন মূল একাদশে জিদান অনায়াসেই লুকাস ভাসকুয়েজ, আসেনসিও ও ভিনসিয়াস জুনিয়রের ওপর ভরসা করতে পারেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add