for Add

স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার সেকান্দার আলী

২০১৯ সালের স্পোর্টস জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেকান্দার আলী। আজ মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্-বাংলা অডিটরিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করে ক্রীড়া সাংবাদিকদের স্বীকৃতি প্রদানের এ অনুষ্ঠান।

পাঁচ সদস্যের স্বাধীন বিচারক প্যানেলের মার্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে তওফিক আজিজ খান ট্রফি এবং ৫০ হাজার টাকার চেক জিতে নেন সেকান্দার আলী। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসাম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ টানা পঞ্চমবারের মতো আয়োজন করে এ স্বীকৃতি প্রদানের অনুষ্ঠান। এবার আরো তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়েছে।

২০১৯ সালে সাক্ষাৎকার ক্যাটাগরিতে সেরা হয়ে আতাউল হক মল্লিক ট্রফি জিতেছেন ইএসপিএন-ক্রিকইনফোর বাংলাদেশ করেসপন্ডেন্ট মোহাম্মদ ইসাম। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন ডিবিসি টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা জহির।

ফিচার/ডকুমেন্টরি ২০১৯ ক্যাটাগরির সেরা হিসেবে রণজিৎ বিশ্বাস ট্রফি জিতেছেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার রানা আব্বাস। এ বিভাগে প্রথম রানারআপ দৈনিক প্রথম আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার বদিউজ্জামান এবং দ্বিতীয় রানারআপ দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

স্পোর্টস ফটোগ্রাফি ২০১৯ ক্যাটাগরিতে সেরা হয়ে বদরুল হুদা ট্রফি জিতেছেন দৈনিক কালের কণ্ঠের স্পেশাল ফটো জার্নালিস্ট মীর ফরিদ। এ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন ডেইলিস্টারের স্টাফ ফটো জার্নালিস্ট ফিরোজ আহমেদ এবং দ্বিতীয় রানারআপ দৈনিক প্রথম আলোর স্পেশাল ফটো জার্নালিস্ট শামসুল হক টেংকু।

অনুষ্ঠানে দু’জন সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আলী এবং মাহমুদুল হাসান শামীমকে দীর্ঘ সময় ক্রীড়া সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস সম্মাননা দেয়া হয়।

বিএসপিএ সভাপতি সনৎ বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ’র সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, সাবেক সভাপতি দুলাল মাহমুদ, মো. হাসান উল্লাহ খান রানা, মোস্তফা মামুন প্রমূখ।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add