for Add

বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রসি আর নেই

১৯৮২ সালে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রসি আর নেই। ৬৪ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রসি। তার স্ত্রী ফেডেরিকা কাপেলেতি ইন্সটাগ্রামে বুধবার রাতে রোসির মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন।

কিংবদন্তি এ ফরোয়ার্ডের মৃত্যুর সঠিক কারণ জানা না গেলে ইতালিয়ান গণমাধ্যমের দাবী দীর্ঘদিন ধরেই রোসি দূরারোগ্য রোগে ভুগছিলেন।

আজ্জুরিদের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত ৪৮ ম্যাচ খেলা রসি বিশ্বকাপ জয়ের পাশপাশি ওই একই আসরে গোল্ডেন বুট ও একইসঙ্গে গোল্ডেন বল জেতেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন জুভেন্টাস ও এসি মিলানের মতো জায়ান্ট দলগুলোতে।

শেষ বয়সে ইতালিয়ান টিভি চ্যানেল আরএআই স্পোর্টসে বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন এ তারকা স্ট্রাইকার। এ সংবাদমাধ্যমটিও তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রসি জুভেন্টাসের হয়ে দুটি সিরি-আ, একটি ইউরোপিয়ান কাপ ও একটি কোপা ইতালিয়া জিতেছেন। তবে তার সেরা সময়টি আসে জাতীয় দলের হয়ে ৩৮ বছর আগে সেই স্পেন বিশ্বকাপে। ক্যারিয়ার সেরা টুর্নামেন্টে সেরা ৬টি গোল করেই সবার নজর কাড়েন তিনি। ওই বছরই অসাধারণ নৈপুন্যের কারণে জিতেছিলেন ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অর খেতাব।

জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ক্যারিয়ারে ইতালির জার্সি গায়ে করেছেন ২০টি গোল। দেশের এ কিংবদন্তি ফুটবলারের মৃত্যুতে ইতালিয়ান গণমাধ্যমগুলো শ্রদ্ধা জানিয়েছে। গাজ্জেটা ডেলো স্পোর্টস হেডলাইনে লিখেছে, ‘ফুটবল ও ইতালি পাওলো রসির জন্য শোকাহত।

ক্লাব পর্যায়ে জুভ ও মিলান ছাড়াও রসি কোমো, ভিসেনজা, পেরুগিয়া ও হেয়াস ভেরোনার হয়ে খেলে ১৯৮৭ সালে অবসর নেন। সব ক্লাবের হয়ে ৩৩৮ ম্যাচে ১৩৪টি গোল করেন তিনি।

১৯৮২ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ইতালির ৩-২ গোলের জয়ের ম্যাচটিতে রসি হ্যাটট্রিক করেছিলেন। সেমিফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতেও তিনি জোড়া গোল করেছিলেন। ফাইনালে পশ্চিম জার্মানীতে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। আজ্জুরিদের হয়ে প্রথম গোলটি করেছিলেন রসি।

১৯৭৮ সালে বিশ্বকাপে চতুর্থ স্থান পাওয়া দলটিরও গর্বিত সদস্য ছিলেন তিনি। ক্রিস্টিয়ান ভিয়েরি ও রবার্তো ব্যাজ্জিওর সাথে বিশ্বকাপে সর্বোচ্চ ৯ গোলের ইতালিয়ান রেকর্ড স্পর্শ করেছেন রসি। ১৯৮২ সালে ইউরোপীয়ান বর্ষসেরা ফুটবলার মনোনীত হয়েছিলেন।

১৯৭৩ সালে জুভেন্টাসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন রসি। তবে তুরিনে তার প্রথম দুই বছর হাঁটুর ইনজুরির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add