for Add

বিসিবির জৈব সুরক্ষা ব্যবস্থায় সন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিধি দল

আগামী জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু বললেই বাংলাদেশ সফরে আসতে পারবে না কোনো দল। এমনকি বাংলাদেশও কোনো দেশ সফর করতে পারবে না। কারণ প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বই এখন সতর্ক। তাই জাতীয় দলকে বাংলাদেশে পাঠানোর আগে এখানকার সুরক্ষা-বলয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের দুই সদস্যের প্রতিনিধি দল।

গত শনিবার ঢাকায় আসেন প্রতনিধি দলের দুই সদস ড. অক্ষয় মানসিং এবং পল স্লোওয়ে। আক্ষয় মানসিং আইসিসি এবং ওয়েস্ট ইন্ডিজের মেডিক্যাল দলের সদস্য ও বোর্ডের পরিচালক। আর পল হলেন দলের নিরাপত্তা ম্যানেজার।

মানসিং বলেন, ‘বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনা ও পরিকল্পনায় আমরা সন্তুষ্ট। সময় বদলাতে শুরু করেছে। সবাই এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আগ্রহী। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর সম্ভব কিনা, সেটি দেখতেই আমরা এখানে এসেছি। বলতেই হবে, বিসিবি যে প্রটোকলের কথা আমাদের জানিয়েছে, তা বেশ সন্তোষজনক। ঢাকা ও চট্টগ্রমে যা দেখেছি, আমরা তাতে খুশি। এখানকার পরিস্থিতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পরিচালকদের জানাবো। এখানে যে ব্যবস্থাপনা আমরা দেখেছি, তা বিশ্বের যে কোনো জায়গার মতোই ভালো।’

তিনি আরো বলেন, ‘যে হাসপাতাল ও হোটেলগুলোয় আমরা গিয়েছি, সেগুলো কোভিড-১৯-এর জন্য আন্তর্জাতিক মানের। তাই স্বাস্থ্য দিক বিবেচনায় আমরা খুবই খুশি।

কোয়ারেন্টাইন ও কোভিড প্রটোকল নিয়েও কথা বলেন মানসিং। তিনি বলেন, ‘এখানে আসার আগে একবার কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়ে আসতে হবে। আসার পর আরো তিন দফায় পরীক্ষা হবে। প্রটোকল অনুযায়ী, ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এর মধ্যে তিন দিন থাকতে হবে কক্ষেই। তৃতীয় দিনের পর দ্বিতীয় দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ হলে আমাদের অনুশীলনের সুযোগ মিলবে, তবে সেটি কেবল নিজেদের মধ্যেই। ৭ দিন না হওয়া পর্যন্ত বাইরের কারো সংস্পর্শে আসা যাবে না। ৭ দিন পর আমরা বাংলাদেশে নেট সেশন করতে পারবো।’

সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা দু’দলের। বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add