for Add

নেপালের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচেও জয়ের অপেক্ষায় বাংলাদেশ

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে আজ মঙ্গলবার স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নেপাল একে অপরের মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচটি মাঠ থেকে বাংলাদেশ টেলিভিশন ও টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। একই সাথে সরাসরি ধারাভাষ্য সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

বাংলাদেশ ইতোমধ্যে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ নেপালের সাথে ড্র করতে পারলেই বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করবে। তবে প্রথম ম্যাচ হেরে যাবার কারণে নেপালের জন্য এটি মরা-বাঁচার লড়াই। জয় পেলেই কেবল হিমালয়কন্যা সিরিজ হার থেকে বেঁচে যাবে।

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের মতো আমরা আজ দ্বিতীয় ম্যাচেও নেপালের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছি। তিনি জানান, প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় আমাদের মানসিক দৃঢ়তা বাড়িয়ে দিয়েছে। কাজেই দ্বিতীয় তথা শেষ ম্যাচে আরো গুরুত্ব দিয়ে ভাল খেলতে হবে।

অপরদিকে নেপাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বাল গোপাল মহারাজন জানান, প্রথম ম্যাচে হেরে গেলেও সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে চান। খেলোয়াড়রা প্রথম ম্যাচের ঘাটতিগুলো আমলে নিয়ে দ্বিতীয় ম্যাচে ভাল ফলাফল পাবার লক্ষ্যেই ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামবে।

তবে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে এ ম্যাচে থাকতে পারছেন না। তার পরিবর্তে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দায়িত্ব পালন করবেন। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস বলেছেন, তার দল জয়ের লক্ষেই মাঠে নামবে। শুধু তাই নয়, কাতারের বিপক্ষে ম্যাচের আগে নেপালের সাথে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জই বটে। তাই জয় ছাড়া তিনি বিকল্প কিছু ভাবছেন না।

যদিও নেপাল জাতীয় ফুটবল দলের অধিনায়ক কিরন চেমজং জানান, আমরা জয়ের জন্যই মাঠে নামব। কেননা আমরা প্রথম ম্যাচ হেরেছি। দ্বিতীয় ম্যাচের জন্য তিন দিন প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছি। আমরা খেলার জন্য প্রস্তুত। জয় পেতে মুখিয়ে আছি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add