for Add

ফিটনেস পরীক্ষা দিতে হবে সাকিবকে

ক্রিকেটে ফেরার পর সরাসরি মাঠে নামতে পারবেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে হলে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। বর্তমানে তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে টুর্নামেন্ট শুরু হবার আগেই তিনি দেশে ফিরবেন।

ম্যাচ ফিক্সিং তথ্য গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা সম্প্রতি শেষ করে ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় আছেন সাকিব। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত না হলে ওই সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব। কিন্তু এখন ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরতে হবে তাকে।

ক্রিকেটে ফিরতে আগ্রহী হয়ে আছেন সাকিব, এমনটা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তবে মাঠে ফেরার পর সাকিবের কাছ থেকে আহামরি কিছু আশা না করার আহ্বান করেছেন তিনি।
ছুটিতে দক্ষিণ আফ্রিকায় যাবার আগে সাকিবকে নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমি তার সাথে কথা বলেছি। সে তার ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছে। সে এখন দেশের বাইরে রয়েছে। ফিট হতে তার কিছুটা সময়ের প্রয়োজন হবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবে। তাই আমি আশা করছি বাংলাদেশের হয়ে ২০২১ মৌসুমটি দুর্দান্ত হবে সাকিবের।’

এদিকে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, অন্যান্য খেলোয়াড়দের মতো সাকিব আল হাসানকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে। সুমন আজ বলেন, টুর্নামেন্টে খেলতে নামার আগে সকল খেলোয়াড়কে ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে সিদ্বান্ত নিয়েছে বিসিবি। সাকিবকেও একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add