for Add

তামিম-মুশফিকের সাথে অবসর নিতে চান সাকিব

Shakib-Tamim-Mushfiqurসমসাময়িক তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সাথে একই সময়ে ক্রিকেট থেকে অবসর নেয়ার ইচ্ছে পোষণ করলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ক্রিকবাজের অনলাইন সাক্ষাৎকারে সাকিব জানান, একই দলে থাকলেও তামিম-মুশফিকের সাথে দারুণ প্রতিযোগিতা চলে সাকিবের। কেউ একজন রান করলে অন্য দু’জন তাকে ছাড়িয়ে যেতে মুখিয়ে থাকেন।

সাকিব বলেন, ‘আমাদের তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় এবং সেটা দলের স্বার্থেই হয়। আমাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটি খুবই ইতিবাচক। যা দলের জন্যই ভালো। আমাদের মধ্যে কেউ একশ রান করলো, অন্যের চিন্তা থাকে নিজের স্কোরটা ১২০ করার। বাংলাদেশের হয়ে আমাদের পরিসংখ্যানও কাছাকাছি। এমনই আমাদের প্রতিন্দ্বন্দিতা।’

প্রায় একই সময় আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তামিম-মুশফিক ও সাকিব। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দিয়েই স্পটলাইটে আসেন তারা। বর্তমানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সেরা তিন খেলোয়াড় তারা। তাদের হাত ধরে বাংলাদেশ অনেক ঐতিহাসিক জয়ও পেয়েছে।

বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। তিনি জানান, একত্রে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তামিম-মুশফিকের সাথে বসে অতীত দিনগুলোর মধুর স্মৃতিচারণ করতে চান।বাসস।

সাকিব বলেন, ‘আমার মনে হয় আমাদের তিন জনের জন্য দারুণ সময় আসবে তখনই, যখন আমরা এক সাথে অবসরে যাব। এক জায়গায় বসে একদিন স্মৃতিচারণ করবো। বাংলাদেশের হয়ে আমরা কি কি করেছি, কেমন করেছি, কি অর্জন করেছি, সেগুলো নিয়ে কথা বলবো।’

তিনি আরো বলেন, ‘আমরা সেই অনূর্ধ্ব-১৫ দল থেকেই এক সাথে খেলছি। এখনো আমরা একসাথে খেলছি এবং আশা করছি, এক সাথে আরো কয়েকটা বছর আমরা খেলতে পারবো। পরবর্তীতে বসে আমরা বাংলাদেশের ক্রিকেটের জন্য কি করেছি, তা নিয়ে কথা বলতে পারবো।’

জুয়াড়ির তথ্য গোপন করায় বর্তমানে সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ আছেন সাকিব। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এই তিনজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

সাকিব বলেন, ‘এই মুহূতেৃ আমরা ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছি। যেটা কিনা দেশের ক্রিকেট ও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের জন্য এখন কেবল তাকানোর পালা। আশা করি কয়েক বছর পরে আমরা পেছনে দেখবো এবং চিন্তা করবো, আমরা কি করেছি।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add