for Add

বাড়তি চাপ নেয়ার প্রয়োজন নেই

pওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ম্যাচে জো রুটের অনুপস্থিতিতেও বেন স্টোকসের ইংলিশ দলের নেতৃত্ব নেয়া উচিত হবে না বলেই মনে করেন কেভিন পিটারসেন। কারণ এতে এই অলরাউন্ডারের উপর চাপ বেড়ে যাবে।

জুলাইয়ে সন্তান জন্ম দিতে যাচ্ছেন রুটের স্ত্রী। এ জন্য আগামী মাসে রুদ্ধদ্বার স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের অন্তত একটিতে অংশ না নেয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে রুটের জন্য।

যে কারণে রুটের অবর্তমানে সহঅধিনায়ক হিসেবে নেতৃত্ব দেয়ার দায়িত্ব পড়বে স্টোকসের উপর। তবে সাবেক ইংলিশ অধিনায়ক মনে করেন এতে বেশি চাপে পড়ে যেতে পারেন এই অলরাউন্ডার। তার মতে এমন পরিস্থিতিতে বরং উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলারকে অধিনায়কের দায়িত্ব দিলে বেশি ভাল হবে।

তিনি টক স্পোর্টসকে বলেন, ‘আমি কি স্টোকসের বর্তমান অবস্থানের পরিবর্তন চাইতে পারি? অবশ্যই না। সে স্থানে দেয়া যেতে পারে জস বাটলারকে। ভাল খেলা দিয়ে সবাইকে মুগ্ধ করা খেলোয়াড়রা অনেক সময় ভাল অধিনায়ক হতে পারেন না। দল পরিচালনার কারণে তাদেরকে অনেক সময় প্রবল চাপের সঙ্গে লড়াই করতে হয়। নেতৃত্ব অনেক সময় খেলোয়াড়কে পাল্টে দিতে পারে। আমার নিজকেও ধুকতে হয়েছে। আমি এটিকে ঘৃনা করি।’

করোনাভাইরাসের কঠিন দু:সময় কাটিয়ে ইংল্যান্ড তাদের গ্রীষ্মকালীন ক্রিকেট শুরু করতে যাচ্ছে। আগামী ৮ জুলাই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা রয়েছে তাদের। তবে সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।বাসস।

পিটারসেন বলেন,‘ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা বেশ কঠিন। বিশেষ করে ক্রিকেট। কারণ পুরো ছয় ঘন্টা আপনি মাঠে কাটাচ্ছেন। ছেলেরা ব্যাট করেই যাচ্ছে। কিন্ত দেখার কেউ নেই। এটি মনে হবে যেনো অনুশীলন ম্যাচে খেলছেন।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add