for Add

চুক্তি বৃদ্ধি করলেন ম্যারাডোনা

Maradona-extends-contract-with-Gimnasia-y-Esgrimaকিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়ার সাথে কোচ হিসেবে চুক্তি বৃদ্ধি করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের মৌসুমের শেষ পর্যন্ত তিনি জিমনেসিয়াতেই থাকবেন। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের অধিনায়ক ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে জিমনেসিয়া তাকে ‘ঈশ্বর’ হিসেবে অভিহিত করেছে।

জিমনেসিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, ‘আমাদের জন্য তুমি আরেকজন ত্রিপেরো এবং তোমার হৃদয়টা হচ্ছে আমাদের মতই নীল ও সাদা।’
২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথম বিভাগে ধুকতে থাকা জিমনেসিয়ায় কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ম্যারাডোনা। তার অধীনে ২০ ম্যাচে এ পর্যন্ত জিমনেসিয়া সাতটিতে জয়, আটটিতে পরাজয় ও পাঁচটিতে ড্র করেছে। নভেম্বরে তিনি কোচের পদ থেকে সড়ে দাঁড়ান। কিন্ত দুইদিন পরেই সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় ফিরে আসার ঘোষণা দেন। শেষ পর্যন্ত জিমনেসিয়া রেলিগেশন বাঁচাতে সক্ষম হয়েছে। করোনার কারণে ইতোমধ্যেই আর্জেন্টাইন ফেডারেশন মৌসুম শেষের সিদ্ধান্ত নিয়েছে।

অক্টোবরে ৬০ বছরে পা রাখতে যাওয়া ম্যারাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জিমনেসিয়ার ডাকনাম দিয়ে লিখেছেন, ‘আজ নেকড়ের জন্মদিন।’
জিমনেসিয়ার সাথে ম্যারাডোনার আগের চুক্তি আগস্টে শেষ হয়ে যাবার কথা ছিল। কিন্ত আর্জেন্টিনার অন্যতম পুরনো ক্লাবের ১৩৩তম জন্মদিনের দিনে সুপারস্টারের সাথে নতুন চুক্তির ঘোষণা দিল ক্লাবটি।

খেলোয়াড়ী জীবনের তুলনায় ম্যারাডোনার কোচিং ক্যারিয়ার খুব এক সমৃদ্ধ হয়নি। কোচ হিসেবে তার অধীনে আর্জেন্টিনা ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। কিন্ত তারপর থেকে তিনি জাতীয় দল ছেড়ে অপেক্ষাকৃত কম জনপ্রিয় সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিভাগের ক্লাব আল ফুজিরাহ ও মেক্সিকান দ্বিতীয় টায়ারের ক্লাব ডোরাডোসে যোগ দিয়ে নিজেকে মেলে ধরতে পারেননি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add