for Add

ঝুঁকিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

T-20-World-Cupআগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নির্ধারিত রয়েছে। কিন্ত করোনাভাইরাসের কারণে সেটি বাতিল হবার উপক্রম।

তবে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও কোন সিদ্বান্ত দেয়নি। আইসিসি সিদ্বান্ত না নিতে পারলেও আয়োজক অস্ট্রেলিয়াই বলছে এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করাটা ‘বড় ধরনের ঝুঁকি’। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহি কেভিন রবার্টস বলেছেন নির্ধারিত সূচিতে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘বড় ঝুঁকিতে’ রয়েছে।

ভিডিও কনফারেন্সে বোর্ড সভা করে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্বান্ত নেয়ার ইঙ্গিত ছিল। কিন্ত টি-টোয়েন্ট বিশ্বকাপ নিয়ে কোন সিদ্বান্ত নিতে পারেনি আইসিসি। আগামী ১০ জুন পর্যন্ত বিশ্বকাপ নিয়ে সিদ্বান্তের মুলতবি করেছে আইসিসি।

আইসিসি সিদ্বান্ত নিতে পারলেও নিজ দেশে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী নয় স্বয়ং অস্ট্রেলিয়াই। ভিডিও কলে সাংবাদিকদের তেমনই বলেন রবার্টস। তিনি বলেন, ‘অবশ্যই আমরা আশা করছি অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। তবে বর্তমান পরিস্থিতিতে বলতেই হচ্ছে ‘বড় ঝুঁকিতে’ রয়েছে প্রতিযোগিতাটি।’

নির্ধারিত সূচিতে না হলে পরিস্থিতি স্বাভাবিক হবার পর ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে বলে জানান রবার্টস। তিনি বলেন, ‘যদি প্রতিযোগিতাটি নির্ধারিত সময়ে না হতে পারে তবে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ বা অক্টোবর-নভেম্বরে আয়োজন করা যেতে পারে।’

২০২১ সালের অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ হবার সুযোগ নেই। কারণ আগামী বছরের ঐ সময় ভারতে আরো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি রয়েছে।বাসস।

তাই বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে ভালোভাবে আলোচনা করা প্রয়োজন বলেও জানান রবার্টস। তিনি বলেন, ‘এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর। বিশ্বকাপের জন্য খেলোয়াড়, কর্মকর্তা, ভক্তরা অপেক্ষা করেন। কিন্ত এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে বুঝেশুনে সিদ্বান্ত নিতে হবে। নয়তো, সমস্যার সৃষ্টি হবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add