for Add

নিলামে ৪২ লাখ বিক্রি হলেও ব্রেসলেটটি মাশরাফিরই থাকছে

Mashrafe’s-bracelet-sold-at-Tk.-42-lakhগেলো ১৮ বছর ধরে স্মরণীয় মুহূর্তের অংশ হয়ে থাকা ব্রেসলেটটি নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি হলেও সেটি মাশরাফিরই থাকছে। কারণ ‘অকশন ফর অ্যাকশন’ এর মাধ্যমে সর্বোচ্চ দর দিয়ে ব্রেসলেটটি কিনে নেয়া প্রতিষ্ঠান দ্য বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) সেটি মাশরাফিকেই উপহার হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে।

‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক লাইভ নিলাম শেষ হবার পর বিএলএফসিএ’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, ‘আমরা এটি আবার মাশরাফিকে উপহার দিতে চাই।’ এ সময় লাইভ অনুষ্ঠানে যুক্ত থাকা মাশরাফিই নিলামে ব্রেসলেটটি জিতে নেয়া বিজয়ীর নাম ঘোষণা করেন।

মোমিনুল আরো বলেন, ‘আমরা সর্বোচ্চ ৪০ লাখ টাকায় ব্রেসলেটটি বিড করেছিলাম। কিন্ত আরেকটি কোম্পানি আইপিডিসি আমাদের সাথে যুক্ত হয়ে আরো পাঁচ শতাংশ দিতে আগ্রহ প্রকাশ করেছে। ফলে শেষ পর্যন্ত এর দাম পড়েছে ৪২ লাখ টাকা।’

তিনি আরো যোগ করেন, ‘মাশরাফি আগেই বলেছেন এই ব্রেসলেটটি তার খুবই প্রিয় এবং তার জন্য এটি খুবই ভাগ্যস্বরুপ। ১৮ বছর ধরে এটি তার সঙ্গে আছে। বাংলাদেশের হয়ে ক্যারিয়ার শুরুর থেকেই ব্রেসলেটটি মাশরাফির সঙ্গী। আমি মনে করি এই ব্রেসলেটটি মাশরাফির হাতেই মানায়। তাই আমরা চাই না ব্রেসলেটটির সঙ্গে মাশরাফির সম্পর্ক ছেদ হোক। আমরা এটি তাকেই উপহার হিসেবে দিতে চাই এবং তাকে অনুরোধ করবো তিনি এটা গ্রহণ করুক।’

মোমিনুলের কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন মাশরাফি। তিনি বলেন, ‘আপনাদের অসংখ্যা ধন্যবাদ। আপনারা এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমি বলছি, এটা আপনাদের কাছে থাকলেও আমার একটা ফোটাও কষ্ট হবে না। কারণ এটার উদ্দেশ্য একটাই করোনাকালে বিপদে পড়া মানুষদের সহযোগিতা করা। বিশ্বের এই সংকটময় সময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য। যার অর্থ চলে যাবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে গরীব দুঃস্থ মানুষের সাহায্যের জন্য।’

ক্যারিয়ারের শুরুতে লাল-সবুজ রঙে ‘বাংলাদেশ’ লেখা রিস্ট ব্যান্ড পরতেন মাশরাফি। পরে স্টিলের তৈরি করা এই ব্রেসলেটটি এক বন্ধুর কাছ থেকে বানিয়ে নেন তিনি। ব্রেসলেটে ইংরেজিতে খোদাই করে লেখা ‘মাশরাফি’। প্রায় ১৮ বছর ধরে এই ব্রেসলেটটি ব্যবহার করেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি।

এর আগে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপ খেলা তার প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন। যা ২০ লাখ টাকায় বিক্রি হয়।

মুশফিকুর রহিম দেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলেন। যা বিক্রি হয় প্রায় ১৭ লাখ টাকায়।

এছাড়া তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাঈম শেখ, অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলীসহ আরও বেশ কয়েকজন তারকা ক্রীড়াবিদ নিজ নিজ পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলেন।বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add