for Add

লিটন-সৌম্যই আমার রেকর্ড ভাঙ্গবে : তামিম

tamim-iqbal-daily-sunবাংলাদেশের ক্রিকেটের তিন ফরম্যাটে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের রান যথাক্রমে- ৪৪০৫ (টেস্ট), ৭২০২ (ওয়ানডে) ও ১৭০২ (টি-২০)। ভবিষ্যতে এই রানের সংখ্যা আরো বাড়াবেন তামিম। এতে কোন সন্দেহ নেই। কিন্ত এক পর্যায়ে তামিমের রানকেও টপকে যাবেন বাংলাদেশের অন্য দুই ব্যাটসম্যান লিটন দাস ও সৌম্য সরকার। এমন বিশ্বাস তামিমের।

নিজের ফেসবুকে পেইজে তামিমের লাইভ আড্ডায় এসেছিলেন মোমিনুল হক, সৌম্য সরকার এবং লিটন দাস। সেখানে লিটন ও সৌম্যকে এমন মন্তব্য করেন তামিম।

তামিম বলেন, ‘সত্যি কথা বলতে, আমি এখনো বলছি লিটন আর সৌম্য যে ধরনের খেলোয়াড়, আমার এই রেকর্ডগুলো যদি কেউ ভাঙতে পারে, তোরাই ভাঙবি। আমার কথাটা ধরে রাখিস। সৃষ্টিকর্তা তোদের বিশেষ কিছু প্রতিভা দিয়েই বাংলাদেশে পাঠিয়েছে। হয়তো বা মাঝে মাঝে আমরা খুব তাড়াতাড়ি সমালোচনা শুরু করে দিই। কিন্ত তোরা যতো বেশি খেলবি বাংলাদেশের হয়ে, ততো বেশি রেকর্ড ভাঙবি। আজ থেকে ৭ বছর পর এসে বলিস, আমি এই কথাটা বলেছিলাম।’

লিটন-সৌম্যর ব্যাটিং দক্ষতায় এমন কথা বলেন তামিম। সম্প্রতি ওয়ানডেতে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন লিটন। ভাঙ্গেন তামিমের রান। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। গত মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৭৬ রানের ইনিংস খেলে তামিমকে টপকে যান লিটন।

আবার গত বছর আবার তামিমের দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান সৌম্য। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে ৯৬ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন সৌম্য। ২০১০ সালে লর্ডসে ৯৬ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম। তাই লাইভে লিটন ও সৌম্যকে ভবিষ্যতের রেকর্ডের মালিক বলে অখ্যায়িত করেন তামিম। তামিমের কথা শুনে খুশি হন লিটন ও সৌম্য। বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add