for Add

মুশফিকের ঐতিহাসিক ব্যাট কিনলেন আফ্রিদি

Afridi-buys-Mushfiqurs-historic-batঅবশেষে নানারকম কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের ঐতিহাসিক ব্যাটটি নিলামে কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার নিজের নামে গড়া শহীদ আফ্রিদি ফাউন্ডেশন ২০ হাজার ডলারে বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনে নেয়।

কনোরাভাইরাসে অসহায় আর দুস্থদের আর্থিক সহায়তায় নিজের ব্যাট নিলামে তুলেন মুশফিক। যে ব্যাট দিয়ে ২০১৩ সালের মার্চে শ্রীলংকার গলে দেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

গত ৯ মে ছিলো মুশফিকের জন্মদিন। সেদিনই ব্যাটটি নিলামে তুলেন মুশফিক। পাঁচদিনব্যাপী এই নিলামের আয়োজন করে পিকাবু। সাথে ছিলো মুশফিকের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো এবং স্পোর্টস ফর লাইফ। ব্যাটটি বিক্রির কথা জানান মুশফিক নিজেই।

মুশফিক বলেন, ‘আমার ব্যাটটি কেনার জন্য এই পরিস্থিতিতে অবদান রাখার জন্য শহিদ আফ্রিদিকে ধন্যবাদ। আফ্রিদি তার ফাউন্ডেশনের নামে ব্যাট কিনে নিয়েছেন ২০ হাজার ডলারে প্রায় ১৭ লাখ টাকায়।

ব্যাট কেনার পর মুশফিককে ধন্যবাদ জানিয়ে ভিডিওবার্তা পাঠিয়েছেন আফ্রিদি। আফ্রিদি বলেন, ‘আসসালামু-আলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এমন কাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী। যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। অতীতে বাংলাদেশে আমি যে পরিমাণ ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগণ ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনার ব্যাটটা কিনে এই পথচলায় আমি আপনার সঙ্গী হতে চাই। আপনার জন্য আমার প্রার্থনা সবসময় থাকবে। আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।’

১৩ বছর আগে শ্রীলংকার বিপক্ষে ২১টি চার ও একটি ছক্কায় ৩২১ বলে ২০০ রান করেছিলেন মুশফিক। নিলামে মুশফিকের এসএস ব্যাটটির ভিত্তিমূল্য ছিলো ৬ লাখ। নিলামে কিছু মানুষ ফলস কল দিয়ে সমস্যা তৈরি করেছিলেন। এতে তার ব্যাটের মূল্য উঠেছিলো ৪১ লাখ টাকার বেশি।

পিকাবুর মাধ্যমেই মোসাদ্দেক হোসেন ও নাইম শেখের ব্যাট, মাশরাফি বিন মর্তুজার স্বাক্ষরিত ক্যাপ, যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর ফাইনাল ম্যাচের জার্সি ও গ্লাভস নিলামে তোলা হয়। আকবরের জার্সি ও গ্লাভস ২ হাজার ডলারে অর্থাৎ বাংলাদেশী টাকায় ১ লাখ ৭০ হাজার টাকা বিক্রি হয়। এর আগে বাংলাদেশের সাকিব আল হাসানও নিজের প্রিয় ব্যাট নিলামে তুলে তা ২০ লাখ টাকায় বিক্রি করেন।বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add