for Add

অনুশীলনে ফিরেছে ইন্টার ও এসি মিলান

Inter-AC-Milan-back-training-after-two-month-lockdown-in-coronavirus-epicentreকঠোর লকডাউনের দুই মাস পর অনুশীলন মাঠে আসতে শুরু করেছে ইতালিয়ান দুই ফুটবল জায়ান্ট ইন্টার মিলান ও এসি মিলান। ইন্টার জানিয়েছে তাদের সব খেলোয়াড় ও স্টাফের দেহে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। সে কারণেই তাদেরকে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে।

অধিনায়ক সামির হানডানোভিচের নেতৃত্বে খেলোয়াড়রা মিলানের ৩৫ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত আপিয়ানো গেনটাইল ট্রেনিং সেন্টারে অনুশীলনে নেমেছেন। খেলোয়াড়রা সবাই মাস্ক ও গ্লাভস পড়া ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে তিনটি গ্রুপে খেলোয়াড়দের ভাগ করে শরীরের তাপমাত্রা মাপা হয়।

এর আগে সপ্তাহের শুরুতে ইন্টারের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান অনুশীলন শুরুর ঘোষণা দেয়। ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এ সময় বলেছিলেন ফুটবল যতক্ষন পর্যন্ত মাঠে না গড়াবে তা শুধু ক্ষতিই বয়ে নিয়ে আসবে। মিলানের সাবেক অধিনায়ক মালদিনি ও তার ১৮ বছরের ছেলে ড্যানিয়েল কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছিলেন। সান সিরোর ক্লাবটি অবশ্য কিছু কিছু খেলোয়াড় এখনো নেগেটিভ প্রমানিত হননি।

ইন্সটাগ্রামে ৫১ বছর বয়সী মালদিনি জানিয়েছেন, ‘সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিন্ত কোনভাবেই ফুটবল শুরু না করার সিদ্ধান্ত সঠিক হতে পারেনা। ফ্রান্স মৌসুম শেষ করে দেবার ঘোষণায় ভুল করেছে। কিন্ত আমরা সরকারের সিদ্ধান্ত মেনে সবকিছু গ্রহণ করে নিব। এখনো সবকিছু নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে।’

ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লোম্বার্দি করোনাভাইরাসে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। ইউরোপের সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখেছে এই শহরটি।

এদিকে ইতালিয়ান দুই ফুটবল জায়ান্ট ইন্টার মিলান ও এসি মিলানের পর অনুশীলন শুরুর ঘোষণা দিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। যদিও তাদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগাল থকে ফিরে দুই সপ্তাহের কোয়ারান্টাইনে আছে।মিলান আগামী সপ্তাহের শুরুতে সুইডিশ তারকা ইব্রাহিমোভিচের ফেরার অপেক্ষায় রয়েছে।বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add