for Add

ক্যাচ ছাড়ার পর ৩২ কোটি গালি খেয়েছিলেন তামিম

tamim-iqbal-daily-sunবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ঘরে বন্দি থাকা দুঃশ্চিন্তাগ্রস্থ মানুষদের বিনোদন দিতে ও খেলোয়াড়দের সাথে টিম স্পিরিট বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন নিয়মিতই লাইভ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এবার তার সাথে ছিলেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। তবে অল্প সময়ের জন্য যোগ দেন ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেন। তাতে আড্ডা বেশ জমে উঠে এবং অনেক মজার মজার অজানা ঘটনাও জানতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকেট মাঠে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে আউটের পর রুবেলের উল্লাসটা বেশিই থাকে। কোহলিকে আউটের রুবেলের এমন উল্লাসের কারণটা জানতে চেয়েছিলেন তামিম। রুবেল বলেন, ‘আমি ও কোহলি এক সাথে অনূর্ধ্ব-১৯ খেলেছি। অনূর্ধ্ব-১৯ থেকে তার সাথে দ্বন্দ্ব লেগে আছে আমার। অনূর্ধ্ব-১৯ এ অনেক বেশি স্লেজিং করতো কোহলি। জাতীয় দলে হয়তো একটু কম স্লেজিং করে। কিন্ত অনূর্ধ্ব-১৯ দলে থাকতে প্রচুর স্লেজিং করতো। এমনকি গালিও দিতো কোহলি। ঐ আসরে তার সাথে খারাপ একটা ঘটনা ঘটেছিল আমার। আমি ওকে আউট করার পর গালি দিয়েছিলাম। ঐ ঘটনার পর থেকে তার সাথে আমার দ্বন্দ্ব চলছে।

এরপর তাসকিনকে অতীতে একটি স্মৃতি মনে করিয়ে তামিম বলেন, ‘আমরা খুলনায় টি-২০ বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্পে ছিলাম।’ তাসকিনকে একদিন রুমে ডেকে অনেক কথা বলেছি। তাকে বুঝিয়েছি অনেক কিছু। তাসকিনও মনোযোগ দিয়ে আমার কথা শুনলো। আমার কথা শুনে তাসকিন বললো, ভাইয়া এভাবে করে তো আমাকে কেউ কখনো বোঝায়নি। ‘তাসকিন যখন এসব কথা শুনে চলে গেল তখন নিজেকে নিয়ে খুব গর্বিত মনে হয়েছিল। মনে হচ্ছিল, একটা ভালো কাজ করেছি। একটা ছেলেকে বোঝালাম। নিশ্চয়ই আমার কথা কিছু হলেও তার কাজে দিবে।

তাসকিন ও রুবেলের সাথে নাসিরকে লাইভে নিয়ে আসেন তামিম। তাসকিন ও রুবেলের সাথে নাসিরের দারুণ বন্ধুত্বপূর্ণ সর্ম্পক। নাসিরের কাছে তাসকিন ও রুবেলের সাথে মজার ঘটনা জানতে চান তামিম। নাসিরকে তামিম জিজ্ঞাসা করেন, রুবেলের সাথে প্রথম কবে দেখা হয়েছিলো? নাসির হাসতে হাসতে বলেন, সেটি একটি মজার ঘটনা। নাসির বলেন, ‘মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে সেন্টার উইকেটে ব্যাট করতে আমি প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎ রুবেল এসে আমাকে বলে, ভাইয়া আমি কি এখানে বসতে পারি। আমি তাকে বলি, হ্যাঁ তুমি বসতে পারো। এরপর তো আস্তে আস্তে আমরা ভালো বন্ধু।

তামিম হাসতে হাসতে বলেন, ‘আগে আমি সব সময় নাসিরের সঙ্গে ক্যাচ নিয়ে মজা করতাম। ক্যাচ মিসের ঘটনাটা যে আমার সাথেই ঘটবে, তা আমি কখনোই বুঝতে পারিনি। ওকসের ক্যাচটা যখন ছেড়েছিলাম, তখন মনে হচ্ছিল মাটি দুই ফাঁক হয়ে যাক, আমি মুখ লুকাই। আমাকে আর কারও দেখার দরকার নেই। আর ঐ ক্যাচ ছাড়ার পর এক সাথে আমি ৩২ কোটি গালি খেয়েছি, এটা নিশ্চিত। কারণ বাংলাদেশে ১৬ কোটি মানুষ একটা করে গালি দেয়নি, সকলে দু’টো গালি আমাকে দিয়েছেই।’

ঐ ক্যাচ ছাড়ের পর রুবেলই নাকি তামিমকে বাঁচিয়েছেন, ‘ম্যাচ পর সবাই জয়ের জন্য রুবেলের পেছনে দৌঁড়েছে। আর আমি রুবেলের পেছনে দৌঁড়েছি বেঁচে যাওয়ার আনন্দে। যদি ওই ম্যাচ হারতাম আমার আর দেশে আসা হতো না। ঐ ক্যাচ ফেলে দেয়ার পর ড্রেসিংরুমে কান ধরে প্রতিজ্ঞা করেছি ক্যাচ নিয়ে সতীর্থদের সাথে কোন মজা করবো না।

তারপরও বিশ্বকাপের ম্যাচে কেন ক্যাচ মিস করি, আমি বুঝতেছি না। ২০১৯ বিশ্বকাপেও রোহিত শর্মার ক্যাচ ফেলেছি। যাই হোক, ২০২৩ বিশ্বকাপ যদি খেলতে পারি ইনশাআল্লাহ সব পুষিয়ে দিবো।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add