for Add

সাকিবই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার : তামিম

sakib-tamimকোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানকে অ্যাখায়িত করলেন তামিম ইকবাল। যদিও তামিমের নিজেরও রয়েছে বেশ সমৃদ্ধ ক্যারিয়ার। দেশের পক্ষে তিন ফরম্যাটেই ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। সব ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির মালিকও তিনি।কিন্ত সাকিব এমন একজন অলরাউন্ডার যিনি দেশের হয়ে ব্যাটি ও বোলিং দুই বিভাগেই গুরুত্বপুর্ণ অবদান রাখছেন।

তবে অনেক ক্রিকেটারের মতেই মাঠে সাকিবের উপস্থিতি দলকে উজ্জীবীত ও সাহসী করে তোলে। হাই ভোল্টেজ ম্যাচে খেলোয়াড়দের শারিরীক ভাষাই বদলে দেয়। ব্যাটিং রেকর্ড হিসেবে তিন ফরম্যাটেই তামিমের পরই দ্বিতীয়স্থানে আছেন সাকিব। কিন্ত বোলিংয়ে তিন ফরম্যাটে বাংলাদেশের পক্ষে এক নম্বর স্থানে সাকিব। তার রয়েছে সমৃদ্ধ রেকর্ড। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে টেস্ট ক্রিকেট ইতিহাসে বিশ্বে মাত্র তিনজন খেলোয়াড়ের এক ম্যাচে দুইবার দশ উইকেট ও সেঞ্চুরি রয়েছে। সাকিবের রয়েছে সকল টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট শিকারের কীর্তি। ওয়ানডে বিশ্বকাপে সেরা অলরাউন্ডার হিসেবে এক আসরে তার আছে ৬শ রান ও ১০ এর বেশি উইকেট।বাসস

ফেসবুকের মাধ্যমে ভক্তদের সাথে সরাসরি লাইভ কথোকথনে সাকিবকে নিয়ে কথা বলেছিলেন তামিম। তিনি বলেন, ‘অন্যান্য সকল ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি মনে করি বাংলাদেশে যত ক্রিকেটার তৈরি হয়েছে তারমধ্যে সাকিব আল হাসান সর্বকালের সেরা। বাংলাদেশের ক্রিকেটের মধ্যে সে এখন পর্যন্ত সেরা ক্রিকেটার।’

জুয়াড়ির তথ্য গোপন করায় আইসিসি কর্তৃক দুই বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব। এর মধ্যে এক বছর কমানো হয়েছে। নিষেধাজ্ঞা শেষে এ বছরের অক্টোবরে সাকিব মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তামিম বলেন, সাকিবের মত খেলোয়াড় দলে থাকাটা একটা আশীর্বাদ। তিনি এমন একজন খেলোয়াড়র যাকে সব অধিনায়কই দলে চাইবেন।
তামিম বলেন, ‘সকলেই সাকিবের মত প্রতিভাবান ক্রিকেটার দলে চাইবে। অক্টোবর আসতে এখনো পাঁচ মাস বাকী এবং আমি নিশ্চিত, সে দারুণভাবে ফিরে আসবে। যখন তার নিষেধাজ্ঞা শেষ হবে, আমি নিশ্চিত, এমন কোন অধিনায়ক নেই যে, তাকে দলে চাইবে না।’

লাইভ সেশন কথোপকথনে, তামিম তিন জন বোলারের নাম উল্লেখ করেন, যাদের আন্তর্জাতিক অঙ্গনে খেলতে অস্বস্তিবোধ করতেন।
এ ক্ষেত্রে নির্দিস্ট করে পাকিস্তানের অফস্পিনার সাইদ আজমল, ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেলের নাম বরেন তামিম।

তিনি বলেন, ‘আজমল ও অশ্বিনকে খেলতে গিয়ে আমি মাঝেমাঝে দোটানায় পড়ে যেতাম। এই দু’স্পিনারের জন্য আমাকে ক্রিজে কঠিন সময় পার করতে হতো। মরকেলকে খেলাও কঠিন ছিল। বিশেষভাবে আমার মত বাঁহাতি ব্যাটসম্যানের’।

 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add