for Add

নির্ধারিত সময়েই টি-২০ বিশ্বকাপ আয়োজনে এগুচ্ছে অস্ট্রেলিয়া

A-1-1করোনাভাইরাসের কারণে সব ক্রীড়াঙ্গনের মতো স্থবির ক্রিকেট বিশ্বও। কোথাও মাঠে গড়াচ্ছে না ম্যাচ। কবে নাগাদ খেলার উপযোগী পরিবেশ তৈরি হবে, তা নিয়েও কেউ কিছুই বলতে পারছে না।

তবে টি-২০ বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সময়েই আয়োজন করতে চাইছে অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির পূর্ণ সদস্য ১২টি দেশসহ তিন সহযোগী দেশের প্রধান নির্বাহীদের টেলিকনফারেন্স আলোচনায় তেমন ইচ্ছায় জানিয়েছে দেশটি। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি টেলিকনফারেন্স সভায়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেন, ‘অক্টোবরে নির্ধারিত সময়ে ২০২০ টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে যা যা করা প্রয়োজন, সেগুলো আইসিসি, স্থানীয় আয়োজক কমিটি ও অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে তা করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আমরা সবাই সম্ভাব্য বিকল্পও ভেবে রেখেছি। সবাইকে নিয়ে নিরাপদে ক্রীড়া উৎসব করতে যা করা দরকার, ঠিক সময়েই আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নেব।’

এর আগে অবশ্য ক্রিকেট বিশ্বে গুঞ্জন ছিল, টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই মাঠে খেলাধুলা চালু হলেও বিশ্বকাপটি পিছিয়ে যাবে। কারণ ওই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেক্ষেত্রে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে, এমনকি বাতিলও হতে পারে।

ভারতীয় গণমাধ্যমে খবর, বিষয়টি চূড়ান্ত করতে কয়েকটি বোর্ডকে রাজি করানোর চেষ্টা করবে বিসিসিআই। বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারও বিশ্বকাপের সময়ে আইপিএল আয়োজনের দাবিও তুলেছেন। তবে আইসিসির টেলিকনফারেন্স সভায় তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

উল্লেখ্য চলতি বছরের ১৮ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা রয়েছে আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ। শেষ হওয়ার কথা ১৫ নভেম্বর।বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add