for Add

ভিন্ন কৌশলে করোনা তহবিল সংগ্রহ করছেন বেকহ্যাম

wp-1529953099072ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম এবার করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে এলেন।করোনা তহবিল সংগ্রহে তিনি ভিন্ন কৌশল বেছে নিয়েছেন।আর এভাবেই হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর ‘অল ইন চ্যালেঞ্জ’ নামক এই উপায়ে তারকারা ভক্তদের কাছ থেকে দশ থেকে একশ ডলার করে ত্রাণ সংগ্রহ করছেন।ত্রাণের বিনিময়ে ভক্তরা তার পছন্দের তারকার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।পাবেন সময় কাটানোর সুযোগ।

এই চ্যালেঞ্জে এর মধ্যেই নাম লিখিয়েছেন উইল ফেরেল, ম্যাথিউ ম্যাককোনহে, ড্রেক, আরিয়ানা গ্রান্দে, কেভিন ডুরান্ট, অ্যারন রজার্সের মতো তারকারা। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন ডেভিড বেকহ্যামও।

কিন্ত এই চ্যালেঞ্জে অংশ নেয়ার জন্য বেকহাম ভক্তদের কী করতে হবে? ন্যূনতম দশ ডলার খরচ করে দশটি এন্ট্রি কিনতে হবে। চাইলে একশ ডলার পর্যন্ত খরচ করা যাবে। স্বাভাবিকভাবেই বেশি ডলার খরচ করলে জেতার সম্ভাবনা বেশি। এন্ট্রি কেনা ভক্তদের মধ্য থেকে র‌্যাফেল ড্র এর মাধ্যমে বাছাই করা হবে সৌভাগ্যবান বিজয়ীকে। তিনি তার চারজন বন্ধু নিয়ে ডেভিড বেকহ্যামের সঙ্গে দেখা করে আসতে পারবেন।

শুধু তাইই নয়।বিজয়ী ও তার ওই চার বন্ধু মিলে বেকহ্যাম ও তার দলের সঙ্গে ইন্টার মায়ামি স্টেডিয়ামে ‘ফাইভ-এ-সাইড’ ম্যাচও খেলবেন। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম শুধু এতটুকু উপহার দিয়েই ক্ষান্ত হচ্ছেন না। খেলা শেষ করে ওই পাঁচজন বেকহ্যামের সঙ্গে মধ্যাহ্নভোজ করার সুযোগ পাবেন। পাবেন বেকহামের সঙ্গে ইন্টার মায়ামি স্টেডিয়াম ঘুরে দেখার সুযোগ।

এরপর মালিকের ভিআইপি লাউঞ্জে বসে বসে ইন্টার মায়ামির একটা ম্যাচ দেখারও সুযোগ পাবেন সৌভাগ্যবান সেই বিজয়ী। অল-ইন ওয়েবসাইটে পোস্ট কথা এক ভিডিওবার্তায় এগুলোই জানিয়েছেন বেকহাম।

নিজের সাবেক তিন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও পিএসজিকেও এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বেকহাম।
সৌভাগ্যবান বিজয়ী কবে পাবেন এসব সুযোগ? এমন প্রশ্নের জবাবে বেকহ্যাম জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের। করোনাভাইরাসের প্রভাব কেটে গেলে ম্যাচ কবে হবে, সেটা ইন্টার-মিয়ামি ক্লাব ও লটারিতে জয়ী ভক্ত একসঙ্গে বসে ঠিক করবেন।এই মুহূর্তে পরিবারের সঙ্গে আইসোলেশনে সময় কাটাচ্ছেন বেকহাম।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add