for Add

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

India asia cup
এশিয়া কাপ ক্রিকেটে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শুক্রবার দুবাইয়ে টুর্নামেন্টের ফাইনালে ভারত ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। ফাইনাল হারের মধ্যে দিয়ে আরেকটি আক্ষেপের গল্প বাংলাদেশের জন্য। অথচ দুবাইয়ের রাতটা অন্য রকম হওয়ার আভাস ছিল।

বিনা উইকেটে ১২০ থেকে ২২২ রানে অলআউট হওয়ার প্রায়শ্চিত্ত বাংলাদেশ প্রায় করেই ফেলেছিল। বোলাররা শুরু থেকে প্রতিটা রানের জন্য ভারতকে লড়াই করতে বাধ্য করেছে। কিন্তু টুর্নামেন্টের ট্রফিটা যে বাংলাদেশের জন্য অধরা থেকে যাবে বলেই নিয়তি ঠিক করে রেখেছে! শেষ ওভারে ম্যাচটা টেনে নিয়ে গিয়ে, ভারতের সেরা ব্যাটসম্যানদের আগেই সাজঘরে ফিরিয়েও বাংলাদেশ পারল না। শেষ বলে বাংলাদেশকে হারিয়ে সপ্তমবারের মতো এশিয়া কাপ জিতল ভারত।

শেষ ওভারে মাত্র ৬ রান দরকার ছিল ভারতের। এবার এশিয়া কাপে শেষ ওভারে ৮ রান লাগে এমন পরিস্থিতিতেও বেরিয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু এবার মোস্তাফিজের ১০ ওভার আগেই ফুরিয়ে গিয়েছিল। শেষ ওভারে কে? নিদাহাস ট্রফির ফাইনালের ফাইনাল ওভার করা সৌম্য সরকারই তো এগিয়ে আসছেন! এমন পরিস্থিতিতে পেসাররাই বেশি কার্যকর। কিন্তু সৌম্যকে ফিরিয়ে মাহমুদউল্লাহর সোনালি হাতের ওপর ভরসা খুঁজতে চাইলেন অধিনায়ক।

মাহমুদউল্লাহ চেষ্টা করেছেন। শেষ বল অবধি নিয়ে গেছেন ম্যাচ। ১ বলে ১ রান দরকার ভারতের, বাংলাদেশ রান আটকাতে পারলেও সুপার ওভার। কিন্তু শেষ বলটা একটু লেগের দিকে বেরিয়ে যাওয়ার মুখে কেদার যাদবের প্যাডে লেগে ফাইন লেগে ছুটে গেল। ভারত মেতে উঠল উদ্‌যাপনে।

আরও একবার হতাশায় মোড়ানো রাত বাংলাদেশের ক্রিকেটের জন্য, আরও একবার একটুর জন্য না-পারার আক্ষেপ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পুরুষ দলের ষষ্ঠ ফাইনাল ছিল আজ। এর আগে ৫ ফাইনালে কোনোবারই জেতা হয়নি। আজও গল্পের শেষটা হ্যাপি এন্ডিং হলো না! কখনো প্রতিপক্ষের টেল এন্ডের বীরত্ব, কখনোবা বাংলাদেশের টেল এন্ডের চাপ নিতে না পারা কখনোবা ভাগ্যদেবীর কোনোভাবেই বাংলাদেশের দিকে মুখ না ফেরানো আগের পাঁচবারই হতাশ করেছে।

২২২ রান করে ম্যাচের প্রথমার্ধেই হতাশার রেণু ছড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। শেষ বলের জয়ে আরেকটি এশিয়া কাপের ট্রফি নিয়ে ভারত যখন দুবাই ছাড়ার পরিকল্পনায় ব্যস্ত, তখন বাংলাদেশের ভাবনায় ব্রুসের সেই গল্প। দানে দানে সাতে যদি কিছু হয়!

২২২ রানে আটকে গিয়েও আশা জেগেছিল, যখন রোহিত শর্মা ৪৮ রানে ফিরে গেলেন। ইনিংসের তখনো ২০০ বল বাকি ছিল, ভারতের জয়ের জন্য দরকার ১৪০ রান। সমীকরণটা আপাতদৃষ্টিতে সহজ মনে হতে পারে। কোহলিবিহীন এই দলে রোহিতই যে ছিলেন সবচেয়ে বড় আতঙ্ক। আর নিকট অতীতে বাংলাদেশকে বারবার হতাশ করার দায়িত্বটা যে ওয়ানডেতে তিনটি দ্বিশতকের মালিক। সেই রোহিত আউট, একটু নড়েচড়ে বসতে তাই আপত্তি ছিল না। ফর্মে থাকা শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডুও বিদায় নিয়েছেন এর আগেই। বাকি সাত উইকেট তুলে নেওয়ার কাজটা কঠিন হতে পারে, অসম্ভব নয়।

অনেক দিন পর রুবেলের বলে দেখা গিয়েছিল পুরোনো সেই গতির ঝলক। লাইন–লেংথ ধরে রেখে ক্রমাগত চাপ সৃষ্টি করে রোহিতকে আউট করার পরও দায়িত্ব শেষ বলে মেনে নেননি। ভারতের পরের ব্যাটসম্যানদের রান তোলার কাজটাও কঠিন করে তুলেছিলেন। কিন্তু এ সুযোগটা নিতে পারেননি অন্য বোলাররা। ব্যাটিংয়ে লিটন দাস যেমন একা পড়ে গিয়েছিলেন বোলিংয়েও রুবেল কাউকে পেলেন না সঙ্গী হিসেবে।

মহেন্দ্র সিং ধোনি ও দিনেশ কার্তিক প্রথমে একটু রয়ে সয়ে খেললেও খানিক পরে আঁটসাঁট হয়ে বসা চাপটাকে আলগা করে নিয়েছেন। কবজি ও পায়ের ব্যবহারের সঙ্গে বাংলাদেশি বোলারদের টানা ছয়টি বল এক জায়গায় ফেলতে না পারার ব্যর্থতাও সেখানে প্রভাব ফেলেছে। এই এশিয়া কাপে নিজের বোলার সত্তাকে ফিরে পাওয়া মাহমুদউল্লাহ কার্তিককে যখন ফেরালেন, তখনো আশা ছিল। জয় থেকে তখনো ৮৬ রান দূরে ভারত। পথের কাঁটা শুধু ধোনি আর কেদার যাদব। রবীন্দ্র জাদেজা আফগানিস্তানের বিপক্ষে ফিনিশারের চাপটা নিতে পারেননি, আজ পারবেন সে নিশ্চয়তা কোথায়!

তবে বিশ্বাসটা দৃঢ় হয়েছে ৩৭তম ওভারে। মোস্তাফিজের বলে খোঁচা দিয়ে বসলেন ধোনি। এক প্রান্তে উইকেটে মাত্র আসা জাদেজা, অন্যদিকে পায়ে ক্র্যাম্প হওয়া যাদব। রান ও বলের সমীকরণে বলের সংখ্যা ২০ বেশি হতে পারে কিন্তু চাপটা তখন ভারতের দিকেই। একটু পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাদবের মাঠ ছাড়াতে চাপটা বেড়েছে আরও। তখনো ১২ ওভারে ৫৬ রান করতে হবে ভারতকে। স্বীকৃত ব্যাটসম্যান বলতে শুধু জাদেজা।

কিন্তু ভুবনেশ্বর নেমে সেটাই করলেন, যা বাংলাদেশের মিডল অর্ডারের কেউ করতে পারেননি। জাদেজার ওপর রান তোলার দায়িত্বটা দিয়ে নিজের উইকেট অক্ষুণ্ন রাখলেন । আর মাত্র ২২৩ রানের লক্ষ্যটাও আশা বাঁচিয়ে রেখেছে ভারতের। শুধু স্ট্রাইক রোটেট করেই লক্ষ্যটা হাতের নাগালে নিয়ে আসলেন দুজন। মাত্র ১১ রান দূরে থাকতে আরেকবার আশা জেগে উঠল। রুবেলের বলে উইকেটের পেছনে ধরা পড়লেন জাদেজা। তবে ব্যাটসম্যান কিংবা মুশফিক বুঝলেও আম্পায়ার বুঝতে পারেননি, সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আনতে রিভিউর সাহায্য নিতে হয়েছে। পরের ওভারেই ভুবনেশ্বরকে ফিরিয়ে রোমাঞ্চ ছড়ালেন মোস্তাফিজ। সঙ্গে দীর্ঘশ্বাসও, একটু বেশিই দেরি হয়ে গেল কি?

শেষ ওভারে ৬ রান দূরে ছিল ভারত। কিন্তু মূল বোলারদের কারও হাতে বল দেওয়া যাচ্ছে না। নিদাহাস ট্রফির মতোই মেহেদী হাসান মিরাজে ভরসা পেল না বাংলাদেশ। মাহমুদউল্লাহর ঘাড়ে পড়ল সে দায়। প্রথম তিন বলে এল চার রান। চতুর্থ বলে ডটের পর পঞ্চম বলে ১ রান। শেষ বলের উত্তেজনার সামনে সবাই। কী হয়, কী হয়! কিন্তু মাহমুদউল্লাহ বলটা ফেললেন লেগ স্টাম্পে। পায়ের ক্রাম্প নিয়েও ফেরত আসার যাদবের সে বল পেছনে ঠেলে দিতে কোনো অসুবিধা হলো না। আরেকটি ফাইনাল আরেকটি আক্ষেপের গল্প লিখেই শেষ করল বাংলাদেশ।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add