for Add

অনুশীলনে নেমে পড়েছেন নেইমাররা

10649dd77d451d1a535ed90916342732-5b0450a093af4

ব্রাজিল ফুটবলে একটা প্রচলিত কথা আছে, রানার্সআপ ট্রফি জিতলেও ব্রাজিল নাকি ব্যর্থ। কারণ, শুধু চ্যাম্পিয়ন ট্রফির লক্ষ্য নিয়েই মাঠে নামে হলুদ জার্সিধারীরা। অথচ ২০০২ বিশ্বকাপে শেষ সোনালি ট্রফি জয় করার পর পেরিয়ে গেছে আরও তিনটি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন তো দূরের কথা, ওঠা যায়নি শিরোপা মঞ্চেও। ঘরের মাঠে শেষ বিশ্বকাপ তো তাদের জন্য হয়ে আছে কলঙ্ক হয়ে। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরে শেষ হয় তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন। এই কলঙ্ক ঘোচানোর জন্য বিশ্বকাপ জয়ের বিকল্প তো আর কিছুই হতে পারে না।

তাই সবার আগেই বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়ল সেলেসাওরা। অনুশীলনের জন্য তারা বেছে নিয়েছে নিজেদের দেশের টেরেসোপোলিসের গ্রানজা কোমারি ট্রেনিং কমপ্লেক্স। যদিও ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে এখনো সব ফুটবলারকে এক ছাদের নিচে আনা সম্ভব হয়নি। দলের সঙ্গে নেইমার যোগ দিলেও ক্যাসেমিরো, মার্সেলো ও ফিরমিনো চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কারণে এখনো যোগ দিতে পারেননি ট্রেনিং ক্যাম্পে। গ্রানজার অনুশীলন পর্ব শেষে গ্লোবাল ট্যুরের অধীনে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লন্ডনে ক্রোয়াটদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ ৩ জুন ও ১০ জুন ভিয়েনায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।

স্বাভাবিকভাব দুটি প্রস্তুতি ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ব্রাজিল ফুটবলের টেকনিক্যাল ডিরেক্টর এডু গাসপার বলেন, ‘আমরা দুটি প্রস্তুতি ম্যাচের ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আলাপ করেছি। এই মুহূর্তে প্রস্তুতি ম্যাচের দুটি দল বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রতিপক্ষের চেয়েও গুরুত্বপূর্ণ।’

বড় ইনজুরি থেকে ফিরলেও অনুশীলনের শুরু থেকেই দলের সঙ্গে যোগ দিয়েছেন নেইমার। গ্রানজাতে হেলিকপ্টারে উড়ে এসেছেন তিনি। এখন তাঁর পুনর্বাসন–প্রক্রিয়ার দিকেই বেশি নজর থাকবে বলে জানিয়েছেন গাসপারকে, ‘নেইমার এখন পুনর্বাসন–প্রক্রিয়া চালিয়ে যাবেন। আশা করি, দ্রুতই সে সুস্থ হয়ে উঠবে। তবে আমরা শুধু নেইমারকে নিয়েই ভাবছি না। তিতের পরিকল্পনা সবার কথা চিন্তা করেই করা হয়েছে।’

অতীত ঘাঁটলে দেখা যায়, ব্রাজিলের ফুটবল কখনোই কারও ওপর বিশেষভাবে নির্ভরশীল ছিল না। কিন্তু ব্রাজিলের হেক্সা মিশনে নেইমারকেই যে সামনে থেকে দিতে হবে নেতৃত্ব, তা জানে পুরো ফুটবল বিশ্বই।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add