for Add

লিড নিয়েই দিন শেষ করেছে অস্ট্রেলিয়া

cricket

লিড নিয়েই চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। বুধবার দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৭ রান। প্রথম ইনিংসে ৭২ রানের লিড অসিদের।

মিরপুরের মতো চট্টগ্রাম টেস্টে স্পিনাররা হাসেনি। শেষ বিকেলে একটুখানি ঝলক দেখালেন তারা। পুরো ম্যাচে নিষ্প্রভ সাকিব আল হাসান তৃতীয় দিনের শেষ উইকেটটি নিয়েছেন। শেষ সময়ে অ্যাস্টন অ্যাগারকে বোল্ড করেছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনার। নিজের ৩০তম ওভারের শেষ বলে নিজের ঝুলিতে উইকেটটি পুরেছেন সাকিব। অস্ট্রেলিয়া নবম উইকেট হারানোর এক ওভার পর দিনের সমাপ্তি হয়।

এর আগে ২ উইকেটে ২২৫ রানে দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ও পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে তার ১৫২ রানের জুটিতে বড় লিডের আভাস দেয় তারা। কিন্তু মোস্তাফিজুর রহমানের পেস ও মিরাজের স্পিনে সফরকারীদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। সব মিলিয়ে তৃতীয় দিন ভালোই কেটেছে স্বাগতিকদের।

বৃষ্টিতে প্রথম সেশনের পুরোটাই নষ্ট হয়েছে। তাই শেষ বিকেলে কিছুটা সময় বাড়তি খেলা হয়েছে। তবে দুই সেশনেই অস্ট্রেলিয়ার ৭ উইকেট ফেলে দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা নিতে পেরেছে স্বাগতিকরা, বিশেষ করে চা বিরতির পর ৪ উইকেট নিয়ে।

৬৯ রানে বুধবার খেলা শুরু করে বেশিদূর এগোতে পারেননি হ্যান্ডসকম্ব। ৮২ রানে তিনি সাকিবের সরাসরি থ্রোতে রানআউট হন। ওয়ার্নারের সঙ্গে তার দেড়শ ছাড়ানো এ জুটি ভাঙলে সফরকারীদের রানের গতি কমে যায়। ২০৯ বলে ১০০ করা ওয়ার্নার দলকে লিড এনে দেওয়ার আগে বিদায় নেন। দলীয় ২৯৮ রানে থামে ওয়ার্নারের ১২৩ রানের ইনিংস সেরা পারফরম্যান্স। মোস্তাফিজের কাছে উইকেট হারান এ অসি ওপেনার।

এরপর অস্ট্রেলিয়া লিড নিলেও শেষ বিকেলে তাদের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন মিরাজ। টানা দুই ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সকে ফেরান তিনি। শেষ সেশনের অন্য দুটি উইকেট গেছে মোস্তাফিজ ও সাকিবের দখলে।

মিরাজ ও মোস্তাফিজ ৩টি করে উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন সাকিব ও তাইজুল ইসলাম।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add