for Add

অবশেষে থামল ব্রাজিলের জয়রথ

Brasil

ব্রাজিল কোচ হিসেবে তিতের যাত্রা শুরু হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে, ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে। মাঝের এক বছরে আসরটিতে টানা নয় ম্যাচ জয়ের পর থামল ব্রাজিলের জয়রথ। গতকাল মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তিতের দল।

বাছাইপর্বে গত এক বছরে ব্রাজিলের প্রথম পয়েন্ট খোয়াতে বাধ্য করেছেন রাদামেল ফ্যালকাও। বারানকুইলায় প্রথমার্ধের যোগ করা সময়ে উইলিয়ানের চোখজুড়ানো গোলে এগিয়ে ছিল ব্রাজিল। বিরতির পর ৫৬ মিনিটে হেডে স্বাগতিকদের সমতায় ফেরান ফ্যালকাও। মোনাকোর হয়ে চলতি লিগ ওয়ানের দুর্দান্ত ফর্মকে জাতীয় দলের জার্সিতেও টেনে আনলেন ‘এল তাইগ্রে’-খ্যাত এ স্ট্রাইকার।

কলম্বিয়ার মাঠে অবশ্য শুরু থেকেই ছন্দে ছিল না ব্রাজিল। প্রথমার্ধে কলম্বিয়াই তুলনামূলক ভালো খেলেছে। ২৩ মিনিটে ব্রাজিল গোলরক্ষক আলিসনকে একা পেয়েও গোল করতে পারেননি কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। এ ছাড়া ফ্যালকাওয়ের শক্তিশালী হেড কর্নারের বিনিময়ে রুখে দেন আলিসন। প্রথমার্ধে তেমন কোনো আক্রমণ করতে পারেনি নেইমার, ফিরমিনো ও উইলিয়ানকে নিয়ে সাজানো তিতের আক্রমণভাগ।

যোগ করা সময়ে শূন্য সম্ভাবনা থেকে গোলের পথ খুলে দেন নেইমার। মাঝমাঠ থেকে দূরপাল্লার পাস পেয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড। বক্সের মধ্যে থেকে আলতো টোকায় তিনি বল পাঠিয়ে দেন উইলিয়ানের সামনে। দৌড়াতে থাকা চেলসি মিডফিল্ডারের হাফভলি শট ডান প্রান্ত দিয়ে দুরন্ত গতিতে আশ্রয় নেয় কলম্বিয়ার জালে। ব্রাজিলের হয়ে ৪৯ ম্যাচে এ নিয়ে ৮ গোল করলেন উইলিয়ান।

মোনাকোর হয়ে চলতি লিগ ওয়ানে চার ম্যাচে সাত গোল করা ফ্যালকাওয়ের হেডে সমতায় ফেরে স্বাগতিকেরা। ডান প্রান্ত থেকে সান্তিয়াগো আরিয়াসের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন ফ্যালকাও। কলম্বিয়ার ইতিহাসে সর্বোচ্চ এ গোলদাতার ৬৮তম ম্যাচে এটা ছিল ২৭তম গোল।

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব আগেই নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বে এটা তাদের চতুর্থ ড্র। ১৬ ম্যাচে মোট ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থানীয় তিতের দলের চেয়ে ১১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে তিনে কলম্বিয়া। ওদিকে টানা ছয় ম্যাচ পর জয়ের দেখা পেয়ে দুইয়ে উঠে এসেছে উরুগুয়ে। প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে জিতে মহামূল্য তিনটি পয়েন্ট পেয়েছে তারা।

বলিভিয়ার মাঠে ০-১ গোলের হারে বাছাইপর্ব টেবিলে বেশ চাপে রয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি। তবে তার চেয়েও বেশি চাপে আর্জেন্টিনা। এরই মধ্যে বিদায় নিশ্চিত করে ফেলা ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মাঠে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-১ ড্র করেছে তারা। হারিয়ে ফেলেছে দুটি প্রত্যাশিত পয়েন্ট। এখনো তাই নিরাপদ চারে জায়গা করে নিতে পারল না হোর্হে সাম্পাওলির দল। বাকি আর মাত্র দুটি রাউন্ড।

লাতিন আমেরিকা থেকে টেবিলের শীর্ষ চার দল সরাসরি জায়গা পাবে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে। পঞ্চম দলটিকে ওশেনিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে প্লে-অফ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টিকিট পেতে হবে রাশিয়া বিশ্বকাপের।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add