for Add

কিরগিজস্তানের বিপক্ষে ১০ গোলের জয়

কৃষ্ণা-মারজিয়াদের গোলোৎসব

women-u-16-football
খেলার শেষ দিকে গ্যালারি থেকে সমস্বরে আওয়াজ আরও গোল চাই, গো-ও-ল। ম্যাচের তখন মিনিট পনের বাকি। কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে ৭-০ গোলে। গ্যালারির প্রত্যাশার আওয়াজটা ঠিক আছড়ে পড়েছিল বাংলাদেশের কিশোরী ফুটবলারদের কানে। তাইতো বাকি সময়ে আরও তিনবার কিরগিজদের জালে বল পাঠালেন লাল-সবুজের আগামী প্রজন্মরা। রেফারি যখন লম্বা বাঁশি বাজালেন তখন স্কোর বোর্ডে বাংলাদেশ-১০, কিরগিজস্তান-০। আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ রেকর্ড গোলে কিরগিজস্তানকে হারিয়ে অব্যাহত রেখেছে জয়ের ধারা। বড় এ জয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক কৃষ্ণা রানী। দুইটি করে গোল করেছেন অনুচিং মাগিনি ও শামসুন্নাহার। অন্য ৩ গোল করেছেন নার্গিস, মার্জিয়া ও মারিয়া।

কিশোরীদের এ টুর্নামেন্টে এখন বেশি আলোচিত গোল। বিশেষ করে বাংলাদেশ ও চাইনিজ তাইপের ভাগ্য নির্ধারণে গোলই রাখতে পারে বড় ভূমিকা। তাইতো এ দুই দলই গোলের পাল্লা ভারী করতে মরিয়া। সকালের ম্যাচে চাইনিজ তাইপে ৯ গোল দিয়েছে সিঙ্গাপুরের জালে। রাতে বাংলাদেশ কিরগিজস্তানকে দিয়েছে ১০টি। তারপরও ৩ ম্যাচ শেষে গোলে বাংলাদেশের(১৮/০) চেয়ে এগিয়ে আছে তাইপে(২১/১)। দুই দলের পয়েন্ট সমান(৯) হলেও তাইতো গোল গড়ে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে চাইনিজ তাইপে। ৩ সেপ্টেম্বর এই দুই দলের ফলাফলের উপর নির্ভর করতে চূড়ান্ত পর্বের টিকিট পাবে কারা।

খেলার শুরু থেকে সানজিদা, কৃষ্ণা, মারজিয়া আর অনুচিং মগিনিরা বারবার কিরগিজস্তানের রক্ষণে হানা দিয়েছেন। কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয় ২১ মিনিট পর্যন্ত। বামপ্রান্ত থেকে ফ্রি-কিক করেছিলেন মারজিয়া। গোলমুখের জটলার মধ্যে আলতো টোকায় বল জালে পাঠান আনুচিং মারমা। ৩০ মিনিটে ডানপ্রান্ত থেকে কৃষ্ণা রাণীর ক্রসে ডান পায়ের ভলিতে গোল করেন মিডফিল্ডার মারজিয়া। ৪৩ মিনিটে কৃষ্ণা কোনাকুনি শটে বল জড়িয়ে দেন দূরের জালে।

প্রথমার্ধের শেষ মিনিটে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন আনুচিং মারমা। বিরতির পর তিন মিনিটের মাথায় নিজ দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন কৃষ্ণা। ৬৭ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। গোল করেন শামসুন্নাহার। ৭৫ মিনিটে সপ্তম গোলটি করেন ডিফেন্ডার নার্গিস খাতুন। ৮০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অধিনায়ক কৃষ্ণা রানী। ৮-০ গোলের অগ্রগামীতা নেয় বাংলাদেশ। ৮৪ মিনিটে মারিয়া মান্ডা নবম ও ৮৭ মিনিটে শামসুন্নাহার করেন দশম গোলটি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add