for Add

সময় নিচ্ছে বাফুফের স্পন্সর প্রতিষ্ঠানগুলো

BFF-Logoসাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় চলছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। এখন জাতীয় দলের জন্য নতুন নতুন প্রতিষ্ঠান খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কয়েকটি প্রতিষ্ঠান এগিয়েও এসেছে। ইতিমধ্যে ওই সব প্রতিষ্ঠান ও বাফুফের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে। প্রতিষ্ঠানগুলো ফুটবল উন্নয়নে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে। যেমন আজ (মঙ্গলবার) দীর্ঘ আলোচনার পরও সব বিষয়ে এরকমত হতে পারেনি দুই পক্ষ। যদিও আগের দিন বাফুফে থেকে বলা হয়েছিল ভালো একটা খবর দিতে পারবে তারা। এ জন্য মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনেও ডাকা হয়েছিল। কিন্তু সংবাদ সম্মেলনে দুই পক্ষ থেকেই বলা হলেও এখনো তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আশাবাদী সহসাই সব কিছু হয়ে যাবে বলে। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বাফুফে ভবনে প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাদের নিয়ে উপস্থিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আমরা একটি ভবিষ্যৎ পরিকল্পনা করছি। সবার সঙ্গে বসেছি তবে আমাদের আরও দু-একটি সভা লাগবে সবকিছু গুছিয়ে উঠতে। আমি আনন্দিত যে ফুটবলের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে পথ চলতে এগিয়ে এসেছে বেশ কিছু প্রতিষ্ঠান। এখানে শুধু তাদের আর্থিক সম্পৃক্ততা নয়, তারা মূলত ফুটবল অঙ্গনে আসবেন দেশের ফুটবলকে এগিয়ে নিতে। তারা সবাই দীর্ঘ মেয়াদে ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে চান, স্বল্প মেয়াদে নয়। আমরা তাদেরকে নিয়ে এগিয়ে চলতে চাই, উন্মোচন করতে চাই দেশের ফুটবলের নতুন দিগন্ত। এমন একটা কাজ করতে চাই যার সুফল আসবে ভবিষ্যতে। বদলে যাবে ফুটবলের পথচলা।’

bff-2

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর বলেছেন ‘আমরা আসলে স্পন্সর নই। আমরা আসতে চাচ্ছি ফুটবলের জন্য দীর্ঘ মেয়াদে কাজ করতে। আমরা বাফুফের কাছে আগামী পাঁচ-দশ বছরের একটি পরিকল্পনা চেয়েছি। বা্ফুফে চূড়ান্ত করবে আমাদের কি করতে হবে। তারপর আমরা আলোচনা সাপেক্ষে একমত হতে পারবো। মনে হয় আমাদের আরও দুই-একবার আলোচনায় বসতে হবে। আমরা যদি ফুটবলের জন্য আসি সেক্ষেত্রে লম্বা সময়ের জন্যই আসবো। আশা করছি, অচিরেই আমরা একটি সুন্দর উপসংহারে পৌঁছাতে পারবো।’

bff

এ সময় অন্যান্যের মধ্যে তমা কন্সট্রাকশন অ্যান্ড কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান ভূঁইয়া মানিক, ইমপ্রেস গ্রুপ-এর পরিচালক রিয়াজ আহমেদ খান, সাইফ পাওয়ারটেক লি.-এর চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, শার্প সিকিউরিটিজ লি.-এর পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া, কেবিসি এগ্রো প্রোডাক্টস প্রা. লি. ও ক্যাশ এগ্রো লি.- এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুধীর চৌধুরী, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, বাদল রায়, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য মো. শওকত আলী খান জাহাঙ্গীর, মো. ফজলুর রহমান বাবুল এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add