for Add

ইউরো কাপের প্রথম সেমিফাইনাল

রোনালদো না বেল?

ronaldo-bale

কে হাসবেন ইউরো কাপের প্রথম সেমিফাইনালে? ক্রিস্টিয়ানো রোনালদো নাকি গ্যারেথ বেল? এ দুই সুপারস্টারের দল পর্তুগাল ও ওয়েলস আজ (বুধবার) রাতে মুখোমুখি হচ্ছে ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে।

ফুটবলে ব্যক্তিকেন্দ্রিক বলে কিছু নেই। এগারো জনকে সমানতালে লড়াই করে জয় তুলে আনতে হয়। ম্যাচটা ওয়েলস বনাম পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো বনাম গ্যারেথ বেল নয়। এটা তো আলাদা করে বলে দেওয়ার কিছু নেই যে ফুটবল মানে এগারো বনাম এগারোর খেলা। এমনটি বিশ্বাস করেন ওয়েলস সুপারস্টার বেল।
এবারের ইউরোতে ভাগ্যকে সঙ্গে করে নিয়ে এসেছে পর্তুগাল। ৯০ মিনিটের লড়াইয়ে এখনো জয় পায়নি তারা। ২৪ দলের ইউরো না হলে নকআউটই খেলা হতো না তাদের। অথচ সে দলই খেলছে সেমিফাইনালে। অপরদিকে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্বার ওয়েলস। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রাখে তারা।

দুরন্ত পারফরম্যান্স করা ওয়েলস এবার মুখোমুখি হচ্ছে ভাগ্যবান পর্তুগিজদের। আজ বুধবার দিবাগত রাত একটায় ফ্রান্সের লিয়ঁতে ফাইনালে ওঠার লড়াইয়ে মোকাবেলা করবে দল দুটি।

পর্তুগাল-ওয়েলসের এ লড়াইটার মর্যাদা আরও বেড়েছে দুই বন্ধুর লড়াইয়ে। বন্ধুরা যখন শত্রু এমন শিরোনাম নিয়েই আলোচনা চলছে ফুটবল পাড়ায়। ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল দুই জনই খেলেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে। মাদ্রিদের মর্যাদারক্ষার দায়ভার কাঁধে নিয়ে পাশাপাশি ছোটেন এ দুই তারকা। তবে একে অনেকেই দেখছেন আমেরিকা-রাশিয়ার লড়াইয়ের মতো। সরাসরি না বললেও দুই জনের মধ্যেই ঠান্ডা যুদ্ধ লেগে আছে।

ইতোমধ্যেই পর্তুগাল-ওয়েলসের লড়াই নিয়ে চলছে নানা বাক-বিতর্ক। ফুটবল পারায় চলছে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা। জিতবে কে? ফাইনালে উঠবেন কোন মহারথী? সরাসরি রোনালদোদের পক্ষ নিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ লুই ফিলিপ স্কোলারি। স্টেইচকভ আবার রসিকতা করে বলেছেন, বেল জিতলে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচনের কাজটা কঠিন হয়ে যাবে।

রিয়াল মাদ্রিদে অভিষেকের পর থেকে খুব একটা সুখে নেই বেল, এটা ফুটবলের কম বেশি সবাই জানেন। তবে বেল যত যাই বলুক, দিনশেষে ফুটবল অনুরাগীরা বসে আছেন দুই বন্ধুর লড়াই দেখতে।

প্রতিদ্বন্দ্বী হিসেবে কেমন আচরণ করেন তা দেখারও। এর আগে ২০০৬ জার্মান বিশ্বকাপে তার তৎকালীন সতীর্থ ওয়েন রুনিকে সামান্য ছাড় দেননি রোনালদো। রোনালদোর কারণেই লঘু পাপ করেও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রুনি। এরপর রোনালদো ম্যানচেস্টারে খেললে দল ত্যাগ করবেন এমন ঘোষণাই দিয়েছিলেন রুনি। যদিও পরবর্তীতে ফার্গুসনের বিচক্ষণতায় পরে সব স্বাভাবিক হয়ে যায়।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add