for Add

ইউরো কাপ ২০১৬

ইতালিকে হারিয়ে সেমিতে জার্মানি

germany
শক্তিতে এগিয়েছিল জার্মানি। ইতিহাস ছিল ইতালির পক্ষে। ইউরো কাপের সবচেয়ে আলোচিত এ দুই দলের ম্যাচে শক্তিরই জয় হয়েছে। বিশ্বকাপ কিংবা ইউরো-কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ইতালির বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ ঘুঁচিয়ে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি উঠে গেছে ইউরোর সেমিফাইনালে। ফ্রান্স ও আইসল্যান্ডের মধ্যেকার শেষ কোয়ার্টার ফাইনালে বিজয়ীর সঙ্গে ফাইনালে ওঠার যুদ্ধ নামবে জার্মানি। গতকাল (শনিবার) রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারের সাডেনডেথে ৬-৫ গোলে ইতালিকে হারিয়ে অনেক দিনের জমে থাকা প্রতিশোধ নিয়েছে জার্মানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচের ভাগ্য নির্ধারণ টাইব্রেকারে।

ফ্রান্সের বোর্দোয় ইতিহাস বদলানোর মিশন নিয়ে ইতালির বিপক্ষে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের শুরু থেকেই ইতালির রক্ষণ শিবিরে চাপ প্রয়োগ করে খেলতে থাকে মুলার-ওজিলরা। ২৭ মিনিটে মুলারের ক্রসে শোয়েইনস্টাইগারের হেড জালে জড়ালেও ফাউলের জন্য তা বাতিল করে দেওয়া হয়।

৪২মিনিটে মারিও গোমেজের হেড লক্ষ্য ভ্রষ্ট হলেও হতাশায় ডুবে জার্মানি শিবির। এর পরের মিনিটেই ডি বক্সে দুর্বল শট নিয়ে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মুলার। দুই মিনিট পর সুযোগ হাতছাড়া করে ইতালিও। জাক্কেরিনি নিজে শট না নিয়ে স্তেফাও স্তুরারোকে বল বাড়ান; নয়ারকে পরাস্ত করতে পারেননি ইউভেন্তুসের এই মিডফিল্ডার। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। ৫৪ মিনিটে গোমেজের কাছ থেকে বল পেয়ে গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যান মুলার। প্রথমার্ধের মতো ভুল করেননি, বুলেট শটে জাল খুঁজে নিচ্ছিলেন তিনি। অসহায়ের মতো দাঁড়িয়ে বলের জালে যাওয়া দেখছিলেন জানলুইজি বুফ্ন। কিন্তু ছুটে এসে দারুণ স্লাইডে কর্নারের বিনিময়ে সে যাত্রা দলকে বাঁচান ফ্লোরেন্সি।

তবে ৬৫ মিনিটে এগিয়ে যায় জার্মানি। গোমেজের ডিফেন্স চেরা পাস ডি বক্সে খুঁজে পায় হেক্টরকে। তার শট ইতালির একজনের গায়ে লাগলে বল পেয়ে যান ওজিল, সুযোগ হাতছাড়া করেননি আর্সেনালের এই মিডফিল্ডার। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন গোমেজ। অফ সাইড ফাঁদ ভেঙে বুক দিয়ে বল নিচে নামালেও সতর্ক বুফনকে ফাঁকি দিতে পারেননি। ম্যাচের ৭৭ মিনিটে সমতায় ফেরে ইতালি। ডি বক্সে বোয়াটেংয়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় ইতালি। সমতা আনেন বোনুচ্চি।

টাইব্রেকারে প্রথম ৫ শটে দুদলের তিনটি করে হয় ব্যর্থ। তারপর সাডেনডেথ। টাইব্রেকারে ইতালির গোল করেন লরেন্সো ইনসিনিয়ে ও আন্দ্রেয়া বারজাগলি। ব্যর্থ হন সিমোনে জাজা, গ্রাজিয়ানো পেল্লে ও লিওনার্দো বোনুচ্চি। জাজা নেমেছিলেন শুধু টাইব্রেকারের জন্যই। জার্মানির টাইব্রেকারে জালে বল পাঠান টনি ক্রুস ও ইউলিয়ান ড্রাক্সলার। ব্যর্থ হন টমাস মুলার, মেসুত ওজিল ও বাস্তিয়ান শোয়েইনস্টাইগার। শোয়েইনস্টাইগার গোল পেলে তখনই সেমি-ফাইনালে পৌঁছে যেত জার্মানি।

এরপর পরের তিন শটে গোল করেন ইতালির এমানুয়েল জাক্কেরিনি, মার্কো পারলো ও মাত্তিয়া দে শিলিও। কিন্তু মাত্তেও দারমেইনের শট ফিরিয়ে দেন নয়ার। আর টানা চার শটে গোল করেন মাটস হুমেলস, জশুয়া কিমিচ, জেরোম বোয়াটেং ও ইয়োনাস হেক্টর। হেক্টরের শট অল্পের জন্য ফেরাতে পারেননি জানলুইজি বুফ্ফন। বল তাকে ফাঁকি দিয়ে জালে জড়ালে উল্লাসে মাতে জার্মানরা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add