for Add

ইউরোর সেমিফাইনালে পর্তুগাল

portugal
পোল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। গতকাল (বৃহস্পতিবার) রাতে অনুষ্ঠিত ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে রোনালদোরা জিতেছে ৫-৩ গোলে।

প্রথম চার ম্যাচে নিজেকে খুঁজে ফেরা লেভানডফস্কি শুরুতেই জ্বলে ওঠেন। দ্বিতীয় মিনিটে বাঁ-দিক থেকে মিডফিল্ডার কামিল গ্রোসিস্কির বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ১২ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ১ মিনিট ৪০ সেকেন্ডের মাথায় করা লেভানডফস্কির গোলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম গোল। দ্রুততম গোলের রেকর্ডটি রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কোর দখলে৷ ২০০৪ সালে গ্রিসের বিপক্ষে ৬৫ সেকেন্ডে গোলটি করেছিলেন তিনি। দশম মিনিটে ডি’বক্সে বল পেয়েছিলেন রোনালদো৷কিন্তু সামনে থাকা এক ডিফেন্ডারের গায়ে বল মেরে সুযোগটা নষ্ট করেন সিআর সেভেন। ২৮ মিনিটে ডি’বক্সের অনেকটা বাইরে থেকে দূরপাল্লার শটে চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তিন মিনিট পর পোলিশ ডিফেন্ডার মিখাল পাজদান নিজেদের ডি বক্সে রোনালদোকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টির জোরালো আবেদন করে পর্তুগাল৷ তবে রেফারি আবেদনে সাড়া দেননি।

কিছুক্ষণ পরেই অবশ্য কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পর্তুগিজরা। ডি’বক্সের ঠিক বাইরে থেকে রেনাতো স্যাঞ্চেসের জোরালো শট পোলিশ মিডফিল্ডার ক্রিখোভিয়াকের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আগামী মৌসুমে বায়ার্নে যোগ দিতে যাওয়া ১৮ বছর বয়সি স্যাঞ্চেসের এটাই প্রথম আন্তর্জাতিক গোল। এই ম্যাচ দিয়েই দেশের পক্ষে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে বড় প্রতিযোগিতার কোনও ম্যাচে প্রথম একাদশে খেলতে নামলেন এই মিডফিল্ডার। ২০০৪ সালের ইউরোয় আগের রেকর্ডটি গড়েছিলেন রোনালদো।

৫৬ মিনিটে বাঁ-দিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন রোনাল্ডো৷ বক্সের সামনে সতীর্থ জোয়াও মারিও গোল করার মতো অবস্থায় ছিলেন৷ কিন্তু তাঁকে পাস না দিয়ে নিজেই শট নেন পর্তুগিজ অধিনায়ক৷ বল লাগে পাশের জালে। ৬৮তম মিনিটে ছ’ গজ বক্সের মধ্যে আরকাদিউস মিলিকের দুরূহ কোণ থেকে করা ভলি বাঁ-দিকে ঝাঁপিয়ে বাঁচান পর্তুগিজ গোলরক্ষক।

৮০তম মিনিটে নিজেদের ভুলেই গোল খেতে বসেছিল পোল্যান্ড। ডি’ বক্সে রোনাল্ডোকে লক্ষ্য করে পেপের বাড়ানো বল রুখতে পা-লাগান ডিফেন্ডার আর্তুর৷বল গোলের দিকেই যাচ্ছিল৷ শেষ পর্যন্ত পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে হাঁফ ছেড়ে বাঁচে পোলিশরা। ৮৬তম মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। অফ-সাইড ফাঁদ ভেঙে দারুণভাবে বক্সে ঢুকে পড়েন তিনি। কিন্তু গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠাতে গিয়ে বলে স্পর্শই করতে পারেননি পর্তুগালের অধিনায়ক। অতিরিক্ত সময়ের শুরুতে আবার পর্তুগিজদের হতাশ করেন সিআর সেভেন। ডি বক্সের ভেতরে আরেকটি চমৎকার পাসে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ আসে তাঁর সামনে। তবে এবারও বল স্পর্শ করতে পারেননি। এরপর আরও কয়েকবার সরাসরি ম্যাচ জয়ের সুযোগ এসেছিল দু’দলের খেলোয়াড়দের সামনেই। কিন্তু কোনও দলের খেলোয়াড়রাই তা কাজে লাগাতে পারেননি। তাই খেলা গড়ায় টাইব্রেকারে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add