for Add

কোপা আমেরিকা

ফাইনালে খেলবেন ডি মারিয়া

Copa_América_Centenario_(2016)আর্জেন্টিনার সমর্থকদের সুখবর দিয়েছেন দলের কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বলেছেন, ফাইনালে ডি মারিয়াকে নিয়ে অনিশ্চয়তা নেই। যার অর্থ ফাইনালের অপয়া ভূত অবশেষে তাড়াতে পারলেন তিনি। ​আর্জেন্টিনার গত দুটি ফাইনালেই তিক্ত অভিজ্ঞতা ছিল মারিয়ার। বিশ্বকাপ ফাইনালে নামতেই পারেননি। আর কোপা আমেরিকার ফাইনালে খেলতে পেরেছিলেন মাত্র ২৮ মিনিটে।

আগামীকাল (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৬ টায় কোপার ফাইনালে মুখোমুখি হবে চিলি-আর্জেন্টিনা। গতবারের ফাইনালের প্রতিশোধ নেওয়ার সুযোগ আর্জে​ন্টিনার সামনে। অবশ্য গ্রুপ পর্বেই প্রথম ম্যাচে চিলিকে হারিয়ে দিয়েছিল মার্টিনোর দল। আর্জেন্টিনার হয়ে গোলের উদ্বোধনও করেছিলেন ডি মারিয়া। লিওনেল মেসির অভাব বুঝতেই দেননি। কিন্তু মেসির ১৯ মিনিটে হ্যাটট্রিক করে ফেরার ম্যাচেই চোট পান। এরপর টানা তিন ম্যাচে খেলেননি।

D-Maria
ধারণা করা ​হচ্ছিল, ফাইনালে তাঁকে যে করেই হোক চায় আর্জেন্টিনা। এ কারণেই ঝুঁকি নেওয়া হচ্ছে না। কিন্তু গত বৃহস্পতিবার প্রথম অনুশীলনে নেমেই ডি মারিয়া আবার চোট নিয়ে উঠে যান। সংশয় দেখা গিয়েছিল তাঁর ফাইনাল খেলা নিয়েও। ডি মারিয়ার সঙ্গে ফাইনালের যেন একটা শত্রুতা! তবে আজ সংবাদ সম্মেলনে মার্টিনো বলেছেন, এজেকিয়েল লাভেজ্জি আর অগুস্তো ফার্নান্দেজ ছাড়া স্কোয়াডের বাকি সব খেলোয়াড়ই ফাইনালের জন্য প্রস্তুত। তার মানে ডিফেন্ডার মার্কোস রোহোকে নিয়েও সংশয় নেই।

বাংলাদেশ সময় ভোর চারটায় আর্জেন্টিনা ফুটবল সংস্থার টুইটার পেজ থেকে ডি মারিয়ার অনুশীলনের একটা ভিডিও পোস্ট করা হয়েছে; যেন সমর্থকদের আশ্বস্ত করতেই। সেই ভিডিওতে ডি মারিয়া বেশ দৌড়ঝাঁপও করেছেন। কিন্তু এই উইঙ্গার তখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন করেননি। তাঁকে আলাদাভাবে অনুশীলন করানো হয়েছে। অবশ্য ফাইনালের এখনো ঢের বাকি। দলের অনুশীলনেও দ্রুত ফিরতে পারেন ডি মারিয়া।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add