for Add

ইউরো ২০১৬

লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের জয়

lukaku

বল জালে জড়িয়েই রোমেলু লুকাকু সতীর্থদের ফাঁকি দিয়ে দৌড়ে গেলেন ডাগআউটে মার্ক উইলমটসের কাছে। উসখুস পায়চারী বন্ধ করে বেলজিয়াম কোচ ততক্ষণে লাফাতে শুরু করেছেন। শিষ্য দৌড়ে আসতেই জড়িয়ে নিলেন বুকে। কোচের বুক থেকে মুক্ত হয়ে এভারটন স্ট্রাইকার হারিয়ে গেলেন পিছুপিছু ছুটে আসা সতীর্থদের আলিঙ্গনে। অনেক প্রতীক্ষা-সাধনার পর পাওয়া গোলের আনন্দ যে রাজ্য জয়ের আনন্দকেও হার মানায়, বেলজিয়ামের উদযাপন স্মরণ করিয়ে দিচ্ছিল সে কথাই।

ইতালির সঙ্গে গ্রুপের প্রথম ম্যাচে মুর্হুমুহু আক্রমণ করেও গোলের দেখা পায়নি। উল্টো প্রতিআক্রমণে দুদুটো গোল খেয়ে বসে। ভালো খেলার তৃপ্তি ভুলে ম্যাচ শেষে নীল হতে হয় পরাজয়ের বেদনায়। আজ (শনিবার) আয়ারল্যান্ডের বিপক্ষেও আবার সেই সর্বস্ব ঢেলে দিয়ে সংগ্রাম। কিন্তু গোল আসছিল না কিছুতেই। ০:০ অবস্থাতেই যেতে হয় বিরতি। অবশেষে বেলজিয়াম বহুল কাঙ্খিত গোলের দর্শন পায় বিরতি থেকে ফিরে, ৪৮ মিনিটে লুকাকুর পা ছুঁয়ে। গা সিদ্ধ করা টেনশন ঝেড়ে ফেলে বেলজিয়ানরা মেতে উঠে উল্লাসে।

পরে এই লুকাকু গোল করেছেন আরও একটি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে বেলজিয়ামও পেয়েছে ৩-০ গোলের দাপুটে। যে জয়ে অনেকটাই উজ্জ্বল বেলজিয়ামের দ্বিতীয় রাউন্ডের উঠার স্বপ্ন। নিবু নিবু হয়ে গেল আইরিশদের আশা। টানা দুই জয়ে ‘মৃত্যুকূপ’ খ্যাত ‘ই’ গ্রুপ থেকে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ইতালি। বাকি কোন দলটি সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠবে, সেই লড়াইয়ে আছে গ্রুপের বাকি তিন দলই। তবে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বেলজিয়ামই সুবিধাজনক অবস্থানে। দুই ম্যাচ শেষে সুইডেন,  আয়ারল্যান্ড দুই দলেরই সমান এক পয়েন্ট করে।

দ্বিতীয় রাউন্ডে প্রশ্নে বোর্দোর ম্যাচটি দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ। সেই চাপেই কিনা শুরুতে দুই দলই খেলতে থাকে শরীর নির্ভর খেলা। তবে সময় যতই গড়িয়েছে, খোলস ছেড়ে বেরিয়ে এসে আক্রমণের তোর সাজিয়েছে তুলেছে বেলজিয়াম। যদিও ফল পেতে পেতে পেরিয়ে যায় ৪৮ মিনিট। ডি ব্রুইনের ক্রস থেকে প্রথম টাচে বলটি নিজের নিয়ন্ত্রণে নেন লুকাকু। পরে ঠান্ডায় মাথায় নিচু শটে এগিয়ে দেন (১-০) বেলীজয়ামকে। বন্ধ করেন সমালোচকদের মুখ! গোলের পরও আক্রমণের ধারা ধরে রাখে বেলজিয়াম। ১৩ মিনিট পর পেয়ে যায় দ্বিতীয় গোলের দেখাও। মুনিয়েরের ক্রস থেকে দুর্দান্ত হেডে ২-০ করেন ঝাকড়া চুলের উইটসেল। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় পাকাপোক্ত করেন লুকাকু। মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়ে এসে অধিনায়ক এডেন হ্যাজার্ড পাস বাড়ান ফাঁকায় দাড়ানো লুকাকুকে। দুর্দান্ত ফিনিশিংয়ে এভারটন স্ট্রাইকার দলকে ৩-০ গোলে এগিয়ে দেওয়ার পাশাপাশি জাগিয়ে তোলেন হ্যাটট্রিক সম্ভাবনাও। তবে সেই সুযোগ না দিয়ে তাকে  ৮২ মিনিটে মাঠ থেকে তুলেন কোচ উইলমটস। বেলজিয়ামও আর  গোল করতে পারেনি। তবে উইলমটসের শিষ্যরা পুরো ম্যাচেই বুঝিয়ে দিয়েছে, কেন তাদের টুর্নামেন্টের অন্যতম ফেবারিট মনে করা হচ্ছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add