for Add

ইউরো কাপ

জার্মানিকে রুখে দিয়েছে পোল্যান্ড

germany
ইউরো কাপে দুই পরশীর লড়াইয়ে কেউ হারেনি। গতকাল (বৃহস্পতিবার) রাতে সেন্ট ডেনিসে অনুষ্ঠিত জার্মানি ও পোল্যান্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সিংহভাগ সময় বল দখলে রেখে পোলিশদের চাপে রাখে জার্মানরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখাই কেবল পায়নি জোয়াকিম লোর শিষ্যরা। অন্যদিকে, রবার্ট লেভানডফস্কিরা মাত্র তিনটি শট নেয়। সবকটিই ছিল লক্ষভ্রষ্ট। তবে দু’টি চমৎকার সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন ফরোয়ার্ড আর্কাডিয়াজ মিলিক।

চার মিনিটেই জার্মানি লিড এনে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মারিও গোতজে। তার হেড চলে যায় বারের উপর দিয়ে। পরের মিনিটেই টনি ক্রুস ও জোনস হেক্টকের একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। ১৬ মিনিটে থমাস মুলারের পাস পোস্টের অনেক বাইরে দিয়ে পাঠান ক্রুস। ২১ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ পায় পোল্যান্ড। কিন্তু লেভানডফস্কি ও মিলিকের যৌথ প্রচেষ্টা প্রতিহত করেন দুই ডিফেন্ডার বেনেডিক্ট হাওয়েডস ও ম্যাটস হামেলস। প্রথমার্ধ শেষের আগ মুহূর্তে ২৫ গজ দূর থেকে নেয়া জার্মান তারকা সামি খেদিরার ভলি পোস্টে বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিশ্চিত গোলের সুযোগ মিস করেন মিলিক। মিডফিল্ডার কামিল গ্রোসিকির ক্রস জেরম বোয়াটেংকে পরাস্ত করে মিলিকের টার্গেটে পরিণত হয়। কিন্তু সবাইতে অবাক করে পোস্টের বাইরে হেড করে বসেন। এরপর আরো একটি চমৎকার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

তবে মিলিকের ব্যর্থতার দিনে পোলিশদের রক্ষা করেন ফাবিয়ান্সকি। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত ওজিল-মুলার-গোতজেদের গোলবঞ্চিত রেখে জার্মানিকে হতাশা উপহার দেন সোয়ানসি সিটি গোলরক্ষক। তাই ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

‘সি’ গ্রুপের অপর ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে মূল্যবান তিনটি পয়েন্ট অর্জন করে নর্দান আয়ারল্যান্ড। পয়েন্ট টেবিলে দুই ম্যাচ শেষে শীর্ষেই জার্মানি। সমান চার পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে পোল্যান্ড।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add