for Add

শেষ হয়নি মোহামেডান-ঊষা ম্যাচ

hockeyহকি মাঠের গেটের মুখেই টার্ফের উপর বিষণ্ণ মুখে দাঁড়িয়ে ফেডারেশন কর্মকর্তারা। দক্ষিণ প্রান্তে দাড়িয়ে থাকা ঊষার কর্মকর্তারা তাদেরকে সরাসরি উদ্দেশ্য করেই বলে যাচ্ছিলেন,‘এভাবে চেয়ার আগলে পড়ে থেকে লাভ কি? খেলা চালাতে পারেন না, অযথা আছেন কেন?’ আরেক প্রান্তে নির্লিপ্ত মোহামেডান নিজেদের মধ্যে শলাপরামর্শ করতে ব্যস্ত। পড়ন্ত বিকেলে আগ্রহ নিয়ে কেউ হকির মাঠে ঢুকলে একটু অবাকই হতেন। অবশ্য ঢাকার হকি মাঠে এ আর এমন কি!
আজ (বুধবার) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মোহামেডান-ঊষার মত বড় ম্যাচে যা হবার তাই হয়েছে। উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে ম্যাচই শেষ হতে পারেনি। ১৬ মিনিট বাকি থাকতেই …

খেলায় গোলের লড়াইয়ে প্রথম এগিয়ে যায় ঊষা। ১০ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে ঊষাকে লিড এনে দেন আলিম বেলাল। তবে খুব দ্রুতই সমতা ফেরায় মোহামেডান। ১৫ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির অসাধারণ একটি ফিল্ড গোল থেকে স্কোর লাইন ১-১ করে মোহামেডান। এর ঠিক মিনিট তিনেক পরই কৃষ্ণ কুমার ২-১ এ এগিয়ে দেন ঊষাকে। এই লিডও দুই মিনিটের বেশি ধরে রাখাতে পারেনি পুরোনো ঢাকার ক্লাবটি। ২০ মিনিটের মাথায় আক্রমণে যাওয়া রাসেল মাহমুদ জিমিকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি কর্ণার পায় মোহামেডান। পেনাল্টি কর্ণার থেকে ইমরানের গোলে আবারও সমতায় ফেরে সাদা-কালোরা।

খেলার এর পর ছিল শুধুই উত্তেজনা। তবে মাঠে খেলোয়াড়দের স্টিকের কারুকাজে নয়। ঢাকার মাঠের চিরায়ত সেই উত্তেজনা-গায়ের জোর। খেলা তখন প্রথমার্ধের শেষ দিকে। কৃষ্ণ কুমার মোহামেডানের ইমরানকে ফাউল করলে আম্পায়ার তাকে কার্ড দেখান। ইমরান আহত হয়ে মাঠেই ফিজিওর শরণাপর্ণ হলে তাকেও কার্ড দেখান সিঙ্গাপুরের আম্পায়ার। যে সিদ্ধান্ত মেনে নিতে পারেনি মোহামেডান। খেলা বন্ধ থাকে অনেকক্ষণ। পরে খেলা শুরু হলেও দ্বিতীয়ার্ধে আবারও উত্তেজনা ছড়ায়। যার জের ধরে খেলা আর শেষ হতে পারেনি।

৫৪ মিনিটে পেনাল্টি কর্ণার লাভ করে ঊষা। খেলা শেষে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমির ভাষ্য অনুযায়ি, আলোক স্বল্পতার কারণে খেলা সম্ভব হচ্ছিলনা বলে মাঠের বাইরে চলে যান গোল কিপার জাহিদ হোসেন। যা নিয়েই আপত্তি ঊষা কর্মকর্তাদের। খেলা চলাকালে বিনা অনুমতিতে কেউ মাঠের বাইরে চলে যায় কি করে! এই সমস্যার কোন সমাধান না হওয়ায় খেলা আর মাঠে গড়ায়নি। আম্পায়ারদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে লিগ কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। এ প্রতিবেদন তৈরী পর্যন্ত লিগ কমিটির জরুরী সভা চলছিল।

এর আগে দিনের প্রথম ম্যাচের চিত্রও ছিল একই। উত্তেজনায় ম্যাচ থেমে থেকেছে বেশ কয়েকবার। যে কারনে মোহামেডান-ঊষা ম্যাচ মাঠে গড়ায় নির্ধারিত সময়ের ৫০ মিনিট পর। সে খেলায় মেরিনার্স ২-১ গোলে হারায় সোনালী ব্যাংককে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add