for Add

অবশেষে ভারতের স্বান্তনার জয়

216267-(1)নিজস্ব প্রতিবেদক: বিশাল লজ্জা থেকে বেঁচে গেলো ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই হেরে গিয়েছিল। শেষ ম্যাচে ধোনিদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় কোনমতে ‘বাংলাওয়াশ’ থেকে রক্ষা। অবশেষে স্বান্তনার জয় দিয়ে রক্ষা পেলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে এসে ৭৭ রানে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে স্বান্তনার জয় নিয়ে বাড়ি ফিরতে পারবে ভারতীয় ক্রিকেটাররা।

টস জিতে ভারতকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মুস্তাফিজুর রহমানের স্লোয়ার আর কার্টারে প্রকম্পিত থাকলেও শেষ ম্যাচে এসে তাকে বেশ ভালোভাবেই সামাল দিতে সক্ষম হয় ধোনিরা। রোহিত শর্মা আর সুরেশ রায়না ছাড়া আর কেউ উইকেট দেননি মুস্তাফিজকে।

ওপেনার শিখর ধাওয়ানের ৭৫ আর অধিনায়ক ধোনির ৬৯ রানের কল্যানে বাংলাদেশের সামনে ৬ উইকেটে ৩১৭ রানের বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত। আম্বাতি রাইডু ৪৪ এবং সুরেশ রায়না করেন ৩৮ রান। বাংলাদেশের পক্ষে খরুচে বোলার হলেও মাশরাফি নেন ৩টি উইকেট। মুস্তাফিজ ২টি এবং সাকিব নেন ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে বাংলাদেশ। তবে সৌম্য সরকার কিছুক্ষণ গ্যালারিতে আসা দর্শকদের বিনোদন দিতে সক্ষম হন। ৩৪ বলে ৪০ রান করেন তিনি। সাব্বির ৪৩, লিটন ৩৪, নাসির ৩২ রান করে চেষ্টা করেন দলকে টেনে তোলার। কিন্তু ভারতীয় বোলারদের সাঁড়াসি আক্রমণে সেটা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৪৭ ওভারে ২৪০ রান তুলতেই অলআউট বাংলাদেশ। ভারত জয় পায় ৭৭ রানে। বাংলাদেশ সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

সংক্ষিপ্ত স্কোর কার্ড

বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডে। ভারত: ৩১৭/৬, ৫০ ওভার (ধাওয়ান ৭৫, ধোনি ৬৯, রাইডু ৪৪, রায়না ৩৮, রোহিত ২৯, কোহলি ২৫, বিনি ১৭*, প্যাটেল ১০; মাশরাফি ৩/৭৬, মুস্তাফিজ ২/৫৭, সাকিব ১/৩৩)।

বাংলাদেশ: ২৪০/১০, ৪৭ ওভার (সাব্বির ৪৩, সৌম্য ৪০, লিটন ৩৪, নাসির ৩২, মুশফিক ২৪, সাকিব ২০, আরাফাত ১৪*; রায়না ৩/৪৫, অশ্বিন ২/৩৫, কুলকার্নি ২/৩৪)। ফল: ভারত ৭৭ রানে জয়ী। ম্যাচ সেরা: রায়না।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add