for Add

শনিবার মাশরাফিদের সংবর্ধনা

bd-2নিজস্ব প্রতিবেদক: মানিক মিয়া এভিনিউতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা বীরদের বীরোচিত সংবর্ধনা শনিবার। বিসিবির আয়োজনে দুপুর আড়াইটায় শুরু হবে মাশরাফিদের গণসংবর্ধনা। আইপিএল খেলার কারণে সংবর্ধনায় উপস্থিত থাকছেন না সাকিব আল হাসান।

১৯৯৭ সালে আকরাম খানের নেতৃত্বাধীন আইসিসি ট্রফি জয়ী দলকে মানিক মিয়া এভিনিউয়ে গণসংবর্ধনা দেয়া হয়েছিল। ঠিক তার ১৮ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে ফেরা মাশরাফি বিন মর্তুজার দলকেও সেই একই জায়গায় সংবর্ধনা দেয়া হচ্ছে।

সিটি করপোরেশন নির্বাচনের কারণে চট্টগ্রামে মাশরাফিদের সংবর্ধনা স্থগিত হওয়ার পর ঢাকার সংবর্ধনা নিয়েও শঙ্কা ছিলো। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ঢাকায় সংবর্ধনা নিয়ে কোনো সংশয় নেই। বিশ্বকাপের ভালো পারফরম্যান্স করায় বিসিবি থেকে এ প্রথম ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হচ্ছে।’

বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে যায়। তবে বিশ্বকাপে মাশরাফি বাহিনীর পারফরম্যান্স মন ভরিয়ে দেয় গোটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল দেশে ফেরে গত ২২ মার্চ। সেদিন বিমান বন্দরে হাজারো সমর্থক হাজির হলেও তারা সংবর্ধনা জানানোর কোনো সুযোগ পাননি।

যদিও দেশে ফেরার পর নিজ নিজ জেলায় সংবর্ধনা পেয়েছেন ক্রিকেটাররা। শনিবার মাশরাফিদের গণ সংবর্ধনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকছে। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ক্রিকেটারদের এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

এদিকে ক্রিকেটারদের জন্য বড় অর্থ পুরস্কারেরও ঘোষণা আসছে। মাশরাফিদের জন্য ১ কোটি ৩০ লাখ টাকার মতো অর্থ পুরস্কার ঘোষণা আসবে। বিশ্বকাপে দারুণ নেতৃত্বের জন্য মাশরাফি বাড়তি পুরস্কার হিসেবে পাবেন ২ লাখ টাকা। এছাড়া মাহমুদউল্লাহর জন্য থাকতে পারে বোনাস পুরস্কার।

বিসিবির একটি সুত্র জানিয়েছে, শনিবারের অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা দেয়ার পর প্রধানমন্ত্রী ক্রিকেটারদের নিজ বাসভবনে ডেকে সেই অর্থ তুলে দেবেন। যদিও প্রধানমন্ত্রীর বাসভবনে কবে যাচ্ছেন ক্রিকেটাররা তা এখনো ঠিক হয়নি।

শনিবার সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচটি ব্যান্ড পারফর্ম করবে। ব্যান্ডগুলো হলো- মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেইট ও নেমেসিস। অনুষ্ঠানের শুরুতে তিনটি ব্যান্ড তাদের গান পরিবেশনের পর মঞ্চে উঠবেন মাশরাফিরা। তখনই জাতীয় সঙ্গীত গাওয়া হবে। বিভিন্ন সংগঠন এরপর একে একে ক্রিকেটারদের শুভেচ্ছা জানানোর সুযোগ পাবে। এরপর বাকি দু’টি ব্যান্ড দল তাদের গান পরিবেশন করবেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add