for Add

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

mashrafeeনিজস্ব প্রতিবেদক: আগেই জানা গিয়েছিল ইনজুরিপ্রবন মাশরাফি বিন মর্তুজাকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানো হচ্ছে না। কোয়ার্টার ফাইনালের জন্য পুরোপুরি ফিট রাখতে টাইগার অধিনায়ককে দেওয়া হবে বিশ্রাম। তবে টিম ম্যানেজমেন্ট সরাসরি কিছু না বলায় সংশয়ও ছিল। শেষ পর্যন্ত খেলানো হচ্ছে না মাশরাফিকে। তার পরিবর্তে কিউইদের বিপক্ষে আজ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

হামিল্টনে গ্র“প পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জয় হলো স্বাগতিক নিউজিল্যান্ডেরই। তবে টস জিতে প্রথমেই ব্যাট করার জন্য বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানকে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম।

হ্যামিল্টনের সেডন পার্কের উইকেট ঢাকা ছিল প্রায় ২৪ ঘন্টা। যে কারণে উইকেটে এক ধরনের আদ্রতা জমা হয়েছিল। এ সুবিধাকে কাজে লাগানোর জন্যই প্রথমে ফিল্ডিং বেছে নিলেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম।

স্বাগতিক দলে পরিবর্তন আনা হয়েছে একটি। কাঁধে ইনজুরি পাওয়া অ্যাডাম মিলনের পরিবর্তে এই দলে সুযোগ পেয়েছেন মিচেল ম্যাকক্লেগান। বাংলাদেশ দলে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।

মাশরাফির পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার নাসির হোসেনকে। এছাড়া কোয়ার্টার ফাইনালের আগে পরীক্ষা-নীরিক্ষার অংশ হিসেবে আরাফাত সানির পরিবর্তে নেওয়া হলো তাইজুল ইসলামকে।

ম্যাচটি পরিচালনা করছেন শ্রীলংকার আম্পায়ার কুমার ধর্মসেনা এবং ইংল্যান্ডের আম্পায়ার রিচার্ড ক্যাটলবার্গ। টিভি আম্পায়ার নাইজেল লং আর ম্যাচ রেফারি হচ্ছেন ক্রিস ব্রড।

বাংলাদেশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককুলাম, কেনে উইলিয়ামসন, রস টেলর, গ্র্যান্ট এলিয়ট, কোরি এন্ডারসন, লুক রনকি, ড্যানিয়েল ভেট্টোরি, মিচেল ম্যাকক্লেগান, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add