for Add

শনিবার অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফিরা

bangladeshনিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের বাকি এখনও তিন সপ্তাহ। এত সময় দেশের মাটিতে বসে থাকলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে না টিম বাংলাদেশ। এ কারণেই তিন সপ্তাহ আগেই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে মাশরাফিরা। আগামীকালই (শনিবার) অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শনিবার রাত ন’টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে অস্ট্রেলিয়ার বিমানে উঠবে মাশরাফি বাহিনী। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রে জানা গেছে এ খবর।

১৫ সদস্যের দলটি অবশ্য একসঙ্গে যাচ্ছে না। বাকি থাকছেন তামিম ইকবাল। হাঁটুর ইনজুরির কারণে তার পরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। এছাড়া আগে থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা আগামীকাল রাতেই (শনিবার) অস্ট্রেলিয়া যাচ্ছি। কোচিং স্টাফ সহ বিসিবির আটজন অফিশিয়াল এবং দলের ১৩জন খেলোয়াড় এদিন অস্ট্রেলিয়া যাবেন। তাছাড়া সাকিব তো অস্ট্রেলিয়াতেই আছে। আর তামিম ইকবাল দু-এক দিন পর অস্ট্রেলিয়া যাবে।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক আরো বলেন,‘ দেশের মানুষের কাছে দোয়া চাইছি। বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারে আমাদের ক্রিকেটাররা।’

দেশের মাটিতে দশদিনের কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে অস্ট্রেলিয়ার হোম কন্ডিশন বানিয়ে ক্রিকেটারদের অনুশীলন করিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রস্তুতি শেষ। এবার অস্ট্রেলিয়ায় গিয়ে নিজেদের আরও প্রস্তুত করার পালা।

অস্ট্রেলিয়ায় কন্ডিশনের সাথে মিলিয়ে অনুশীলন করার পাশাপাশি বিসিবির নিজস্ব অর্থায়নে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে মাশরাফিরা। এছাড়া আইসিসির আয়োজনে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে মাশরাফিদের।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য একাদশতম ক্রিকেট বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। ১৪ ফেব্র“য়ারি শুরু হবে বিশ্বকাপের জমজমাট লড়াই। বিশ্বকাপের ‘এ’ গ্র“পে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add